editor
প্রকাশিত: 5:03 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক:
ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বের ভার পেয়েছেন সেই মার্চ মাসে। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করা হয়নি তার। কেননা করোনার কারণে দীর্ঘ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না টাইগাররা। যে কারণে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিতে মুখিয়ে তামিম। যদিও চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ তার সে স্বাদ কিছুটা হলেও পূরণ করছে, যা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন এ ওপেনার। জানা গেছে, আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। আর তামিম মনে করেন, টি-টোয়েন্টি কাপের এই অভিজ্ঞতা জাতীয় দলের অধিনায়কত্ব করার সময় কাজে দেবে। এদিকে তামিমের নেতৃত্বে তার দল বরিশাল টুর্নামেন্টে ধুঁকছে। পাঁচ ম্যাচে মাত্র ১ জয় দিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তার দল।দলের এমন হালের দায়ভার কি অধিনায়কের ওপর পড়ছে না? জবাবে তামিম জানান, তিনি এখনও শিখছেন।রোববার সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো, আমি শিখছি কিনা। আমি যদি এখান থেকে শিখতে পারি আর ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি হই, তা হলে অধিনায়ক হিসেবে ভালো করতে পারব। তখন আপনি বলতে পারবেন যে, অভিজ্ঞতার ফল পাওয়া যাচ্ছে। গোটা দল ভালো না করলে তাদের উদ্বুদ্ধ করা কঠিন। আমাদের দলে (বরিশাল) কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের সঙ্গে আমি নিয়মিত কথা বলি।অবশ্য কথা বললেই যে সমস্যার সমাধান হবে তাও মনে করেন না এই বাঁহাতি ওপেনার। অধিনায়কোচিত পারফরম্যান্সও এখানে জরুরি।‘দল যখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মুখে কথা বলার চেয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেয়াটাই মুখ্য। আমি সারা দিন কথা বলতে পারি, কিন্তু যদি কিছু ভুল করি, কথা বলার কোনো মানে নেই। তাই ব্যাট হাতেই আমাকে ওদের দেখাতে হবে যে, আমি কী চাই। এর পরই দলের সদস্যরা আমার পরামর্শকে গুরুত্বের সঙ্গে নেবে।’ এ টুর্নামেন্টে দল খারাপ করলেও তামিমের ব্যাট কথা বলছে। এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ১১৬.৮৭ স্ট্রাইক রেটে তামিমের সংগ্রহ ১৮৭ রান। হাফসেঞ্চুরি রয়েছে একটি। এ বিষয়ে তামিম বলেন, ‘আমি ভালো ব্যাটিং করছি। বলব না যে, খুব ভালো করছি। তবে খুব খারাপও করছি না।’
S/H-(Ripa-5)
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ