editor

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

বড় ভাইয়ের বদলে বিয়ে করতে এসে ধরা খেলেন ছোট ভাই

বড় ভাইয়ের বদলে বিয়ে করতে এসে ধরা খেলেন ছোট ভাই

2

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বড় ভাইয়ের বদলে বিয়ে করতে এসে বিয়ে বাড়িতে কনে পক্ষের হাতে ধরা পড়েছেন ছোট ভাই। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনার পর বিয়ে বন্ধ করে ছোট ভাইকে বিয়ের খরচ জরিমানা করেছেন জনপ্রতিনিধিরা। তবে এ ঘটনায় বিয়ের ঘটকের কিছু কারসাজি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

7

উপজেলা পরিষদ চেয়ারম্যান রাববুল হোসেন বলেন, সামাজিক নিয়মে ঘটকের মাধ্যমে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তাঁতীপাড়া গ্রামের আকরাম আলীর বড় ছেলে সোহাগের বাবুর (২৯) সাথে বিয়ে ঠিক হয় দলদলী ইউনিয়নের পোলাডাংগা জিন্নাহনগর গ্রামের এক তরুণীর। প্রথাগতভাবে ছেলে ও মেয়ে পক্ষের সকল বিষয়াদি চূড়ান্ত হয়। কিন্তু শনিবার মাইক্রোবাসযোগে বর সেজে সকল প্রস্তুতি নিয়ে বিয়ে করতে সোহাগের পরিবর্তে আসেন ছোট ভাই সুজন আলী (২৭)। সুজন এর আগেও বড় ভাইয়ের সাথে প্রথমবার মেয়ে দেখার সময় কনের বাড়ি এসেছিলেন।

এদিকে সুজনকে বর বেশে দেখে কনে পক্ষের লোকজন চমকে যান। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে কনের পিতা-মাতা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি বিয়ের আয়োজন বন্ধ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। অপরদিকে বর সেজে আসা সুজন ও সাথের লোকজনকে আটক করে জনপ্রতিনিধিদের খবর দেয়া হয়।

8

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, দলদলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী, সদর ইউপির সংশ্লিষ্ট সদস্য আহসানুল কবিরসহ অনান্যরা। তারা এমন প্রতারণা দায়ে বরপক্ষকে বিয়ের আয়োজনসহ আনুসাঙ্গিক খরচ বাবদ ৬০ হাজার টাকা জরিমানা করেন। বরপক্ষ নগদ ৩ হাজার টাকা পরিশোধ করে মাফ চেয়ে ঘটনাস্থল ত্যাগ করে। উপজেলা চেয়ারম্যান জানান, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ঘটক লাপাত্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর পক্ষের ওই দুই ভাই বিদেশে ছিলেন। তবে সুজনের বিরুদ্ধে কিছু সামাজিক অভিযোগ থাকায় তাকে বিয়ে দেয়া যাচ্ছিল না। এমতাবস্থায় বরপক্ষ এমন কৌশলের আশ্রয় নেয়।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

7 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

4 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

6 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

3 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

4 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

7 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

3 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

1
4