editor
প্রকাশিত: 1:29 PM, June 11, 2026
সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের ছাত্রীদের পরিবেশ সচেতন করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও সবুজ ক্যাম্পাস বিনির্মাণেই আমাদের এই প্রচেষ্টা। তিনি নবীন শিক্ষার্থীদের রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা করারও আহ্বান জানান।
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক তামান্না রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী অধ্যাপক মহিতোষ তালুকদার, মহরম আলী, রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, টিপু সুলতান মন্ডল, হোসাইন আহমদ এবং আব্দুল করিম খোকন প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করে এবং পরিবেশ রক্ষায় আগামীতেও এমন সামাজিক কাজে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে।
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 2 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
4 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
8 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক
5 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও
7 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫