editor
প্রকাশিত: 7:53 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক
ভারতে ফাইজারের পর এবার অক্সফোর্ডের টিকার জরুরি প্রয়োগের অনুমোদন চেয়েছে সেরাম ইন্সটিটিউট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রকল্পের অন্যতম অংশীদার সেরাম ইন্সটিটিউট। ভারতে এই টিকার ওপর ট্রায়াল চালাচ্ছে তারা।
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআইয়ের কাছে করা আবেদনে সেরাম ইন্সটিটিউট বলেছে, কোভশিল্ড নামের এই টিকা নিরাপদ। টিকাটি খুবই সহনীয়। করোনা প্রতিরোধে জনগোষ্ঠীর মধ্যে এই টিকা কার্যকরভাবে ব্যবহার করা যায়।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও মার্কিন প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাটির পরীক্ষায় ৯০ শতাংশ পর্যন্ত কার্যকারিতার খবর পাওয়া গেছে।
এর আগে ৪ ডিসেম্বর ডিসিজিআইয়ের কাছে আবেদনটি জমা দেয় ফাইজার। তবে ভারতে কোনো টিকার অনুমোদন পেতে হলে তার স্থানীয় পর্যায়ে (ভারতে) ক্লিনিক্যাল ট্রায়ালের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু ফাইজার বা তার সহযোগী কোম্পানি ভারতে এ ধরনের ট্রায়ালের জন্য আগে কোনো আবেদন করেনি।
S/H-(Sultana-3)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন