editor
প্রকাশিত: 5:55 PM, December 1, 2020
অনলাইন ডেস্ক :
নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যেকোনো সমস্যার সমাধান করা যায় ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, উসকানিমূলক বক্তৃতা বিবৃতির বিষয়ে সবাইকে আরও সংযত হতে হবে। একইসঙ্গে ভাস্কর্য ও মূর্তির বিষয়টিকে আর আলোচনায় না নিয়ে আসার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ধর্ম-কর্ম যে যেটাই করি না কেন, যার যার ধর্ম তাকে পালন করার সুযোগ করে দিতে হবে। প্রত্যেক ধর্মেই বলা আছে ভালো মানুষ যেন হতে পারি, অসৎ কাজ ও অন্যায় যেন না করি, পরের যেন কোনো ক্ষতি না করি। ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করলে ভালো ফল পাওয়া যায়।
আরআরএফ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ জনগণকে সেবা প্রদান এবং দায়িত্ব পালনে সহায়তা করবে।’
আরআরএফ নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন, অর্থ সম্পাদক রকীবুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, মোহসিনুল করীম লেবু, সদস্য মাসুদ রানা, মাসহুদুল হক এ সময় উপস্থিত ছিলেন।
6 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 8 সোমবার (১৪
6 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
5 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
5 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
1 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
8 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
1 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের