editor
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
ভাস্কর্য প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ সিলেট এর প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। আজ শুক্রবার পূর্ব নির্ধারিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল পুলিশী বাধার কারণে স্থানীয় মসজিদে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা ও দোয়া করে কর্মসূচি সমাপ্ত করেন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
ভাস্কর্য প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি মুহাদ্দিস মাওলানা মাসুক আহমদ সালামির সভাপতিত্বে ও প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদী ও প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক মাওলানা আসলাম রহমানী’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা হাফিজ নওফল আহমদ, মাওলানা আব্দুন নূর, মাওলানা আব্দুল্লাহ ফারুক, হাফিজ মাওলানা রইস উদ্দীন, মাওলানা আছাদ উদ্দীন, মুফতী খাব্বাব আহমদ, মাষ্টার আতাউর রাহমান, মাওলানা আব্দুল করিম, মাওলানা আবুবকর, মাওলানা হাফিজ হাবিবুর রাহমান প্রমুখ।
বক্তারা ঈমানী দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের বাধাকে ধর্মীয় ও নাগরিক অধিকার প্রয়োগে হস্তক্ষেপ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- সিলেট নগরীতে কোন ভাস্কর্য্য নির্মাণ করতে দেয়া হবেনা। আগামীতে প্রতিবাদী জনতার তুড়ে সকল বাধার প্রাচীর ভেঙে যাবে ইনশাল্লাহ। সভায় প্রতিটি পাড়া মহল্লায় ভাস্কর্যের পরিণাম ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে সকল মুসলমানদের সচেতন করার আহবান জানানো হয়। বক্তারা বলেন, এটা কোন দলীয় রাজনৈতিক আন্দোলন নয়। এটা হচ্ছে ঈমানদারদের ইমান পরিপন্থী কাজের বিরুদ্ধে মুসলমানদের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর তাগিদে দরদী আন্দোলন।
সভা শেষে সংক্ষিপ্ত মোনাজাতে মুহাদ্দিস মাওলানা মাসুক আহমদ সালামী সকল মুসলমানদের শিরক জনিত কারণে আল্লাহর আযাব ও গজব থেকে হেফাজত থাকার ও তা প্রতিরোধ করার তৌফিক কামনা করে মোনাজাতে পরিচালনা করেন। বিজ্ঞপ্তি
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
2 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
3 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
7 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
1 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
7 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
3 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
1 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ