editor
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
অনলাইন ডেস্ক:
ভাস্কর্য নির্মাণ নিয়ে আলেম-ওলামা ও প্রগতিশীলদের কথার লড়াই ও আন্দোলন-পাল্টা আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে কে বা কারা ভেঙে দিয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ মধুসূদন দে’র স্মৃতি রক্ষার্থে নির্মিত ভাস্কর্যের একটি কান। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অবস্থিত মধু দা’র ভাস্কর্যের একটি কান ভেঙে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই কানটি পুনঃস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তবে গতকাল পর্যন্ত এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বুধবার রাতে মধু দা’র ভাস্কর্যের একটা কান বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকার খবর পাই। সঙ্গে সঙ্গে আমাদের প্রক্টরিয়াল টিম এটিকে মেরামত করে দিয়েছে মর্মে আমাদের কাছে জানিয়েছেন। তিনি আরও বলেন, ভাস্কর্যের আঘাতটি খেয়ালের বশে হয়েছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, তা এখনো জানা যায়নি। কারা, কী উদ্দেশে কাজটি করেছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সেটা খুঁজে বের করতে বলা হয়েছে।মধুর ক্যান্টিনের এক কর্মচারী বলেন, হঠাৎ ভাস্কর্যটির একটি কান নিচে পড়ে থাকতে দেখা যায়। এরপর প্রক্টরিয়াল টিম সেটি পুনঃস্থাপন করে। উল্লেখ্য, মধুসূদন দে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর হাতে শহীদ হন। তার নামেই মধুর ক্যান্টিনের নামকরণ করা হয়। বর্তমানে ক্যান্টিনটি তার এক পুত্র পরিচালনা করছেন। মধুর ক্যান্টিনকে কেন্দ্র করেই দেশে ছাত্র রাজনীতি পরিচালিত হয়।
S/H-(Rabbi-4)
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
6 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
6 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
4 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
3 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
5 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন