admin
প্রকাশিত: 5:10 PM, December 6, 2020
অনলাইন ডেস্ক:
কলকাতার স্বনামধন্য অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। নিজ বাড়িতেই ছিলেন শয্যাশায়ী। অবশেষে আজ না ফেরার দেশে চলে গেলেন ৯০ বছর বয়সী এই অভিনেতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কলকাতা আর্টিস্ট ফোরাম। প্রায় দু’মাস ধরে শয্যাশায়ী ছিলেন মনু মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ভণ্ড বাবাজী ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। মনুর প্রথম অভিনীত ছবি ‘নীল আকাশের নীচে’।সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই একদিন মনুকে ছবির পরিচালক মৃণাল সেনের কাছে নিয়ে যান। স্মৃতিলেখা বিশ্বাসের সঙ্গে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন মনু।তার আসল নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। মনু তার ডাকনাম। সরকারি চাকরি করার সময় আসল নাম ব্যবহার করতেন। পরে যখন অভিনয়ে আসেন, তখন ডাকনামটাই রয়ে যায়। সিনেমাতেও ওই নামই চলে এসেছে। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটার কর্মী। তার প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে মুক্তি পায় ১৯৫৯ সালে। তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদানসহ একাধিক বাংলা ছবিতে। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।
S/H-(Rabbi-4)
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট