editor
প্রকাশিত: 12:00 PM, October 11, 2020
‘আজ আমার জন্মদিন। সবাই বলে জন্মদিনে কী উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা। তুমি যদি আর একটিবার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হতো। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে। ভাবতেও পারিনি এমনটা হবে’- নিজের জন্মদিনে সদ্যঃপ্রয়াত মায়ের বিরহে এভাবেই আবেগ প্রকাশ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আজ ১১ অক্টোবর ঢালিউড কুইন খ্যাত এই নায়িকার জন্মদিন। এদিনে মায়ের স্মৃতিতে কাতর তিনি। ফেসবুকে অপু মায়ের জন্য আরো লিখেছেন, তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা। আমার এই দিনে তুমি আশীর্বাদ কোরো তোমার চাওয়া ‘জয়কে ডাক্তার বানানো’ আমি যেন পূরণ করতে পারি।
অপুর ফেসবুক হ্যান্ডেল
অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তাঁর জন্ম। তাঁর বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।
স্কুলজীবন থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন অপু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নাচ শিখেছেন। নাচের সূত্রেই তাঁর অভিনয়ে যুক্ত হওয়া।
২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের।
২০০৬ সাল অপুর উত্থানের বছর। সে বছর এফ আই মানিক পরিচালিত তাঁর ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
1 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
4 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
1 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
4 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
7 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
3 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক