editor
প্রকাশিত: 5:13 PM, January 14, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিট পুলিশিং সমাবেশ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ (১৪জানুয়ারি) বিকেল ৪টার দিকে হবিগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সমাবেশ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আপন মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দীন ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন।পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে পুলিশ। মাদক ব্যাবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান সন্ধ্যার পরে কোথায় যায়? কার সাথে মিশে? খেয়াল রাখুন।তিনি আরও বলেন, পুলিশ এখন বদলে গেছে। এখন পুলিশ ঘুষ খায় না। আজকে যে কম্বল বিতরণ করা হচ্ছে তা পুলিশের বেতনের টাকায় কেনা।পরে পুলিশ সুপার শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
S/H(Ripa-5)
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
7 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
3 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
5 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
2 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়