editor
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চার জন নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে জিপে থাকা চার জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দু’জন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম ও ঢাকার তালতলা এলাকার সুমন মিয়ার মেয়ে আখি আক্তার (২২)।
যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ জানিয়েছেন, গাড়িটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজলসহ চারজন ছিলেন। দুর্ঘটনার পর তার মোবাইল ফোনটিও পাওয়া গেছে।
6 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
5 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
5 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 4
7 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
3 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
7 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়
8 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত
4 মহান বিজয় দিবস উপলক্ষে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শাহদত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি