editor

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

মানিককে ‘বিনা ভোটের এমপি’ বললেন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান

মানিককে ‘বিনা ভোটের এমপি’ বললেন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান

7

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ‘বিনা ভোটের এমপি’ আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন দোয়ারাবাজার উপজেলার ক্ষমতাসীন দলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। গত সোমবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলায় বয়স্ক ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নিজ দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের এই উপজেলা চেয়ারম্যান।
তার এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযাগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংসদ সদস্যের সমর্থকরা তার বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করছেন। অপরদিকে, এমপি-বিরোধীরা ‘সত্য কথা’বলার জন্য অভিনন্দন জানাচ্ছেন তাকে।
উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম বলেন, ‘এই যে রাস্তাঘাটের কথা বলছেন, আমার নাতি সাক্ষী,প্রত্যেকটা উপজেলা মিটিংয়ে আমরা স্পষ্ট বলছি, আপনে (এমপি মানিক) অন্তত আমরার দুইটা রাস্তা ঠিক করে ৬ টা ইউনিয়নকে উপজেলা পরিষদে আনার ব্যবস্থা করে দেন। উনি কোনো কথা বলেন না। আমি কী করমু? ’ তিনি বলেন, ‘আমি কয়দিন আগে বলছি, মাননীয় এমপি মহোদয় আপনার কছে ২০ কোটি টাকা থোক বরাদ্দ আছে। অনুগ্রহ করে ছদকায়ে জারিয়া হিসাবে, লিল্লা হিসাবে কিছু বরাদ্দ দেন। কোন উত্তর নাই।
এর পর উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুর রহিম বলেন, ‘ঘটনাটা বুঝেননি? সত্যি কথা ডাক্তার রহিমে কয়। যদি ভোটের এমপি হইতেন, জনগণের কাছে দায়বদ্ধ থাকতেন। ভোট কে দেয় জানেননি। হাছা কথা কই, জেল-ফাঁসি হইলে আমার হইব। সেন্টারে আপনারা যাইবার আগে ভোট শেষ। তো এমপির কোনো দায়বদ্ধতা আছে? বর্তমান সরকার ক্ষমতায় থাকলে মুহিবুর রহমান মানিক ভোট দিলেও এমপি না দিলেও এমপি। ভোট দিলে তো(উন্নয়নের জন্য) উনারে দায়ী করতা।’
এ বিষয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী সাংবাদিকদের বলেন, ‘আশা করব অবিলম্বে ক্ষমা চেয়ে এই বক্তব্য প্রত্যাহার করে মানুষের আস্থা, ভালবাসা ও সম্মান রাখতে সচেষ্ট হবেন উপজেলা চেয়ারম্যান। বিতর্কিত বক্তব্য দিয়ে তিনি নিজের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করছেন। ’
উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থন নিয়ে আওয়ামী লীগের টিকিটে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এরশাদ আমলে জাপা থেকে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।
এদিকে, সংসদ সদস্যকে নিয়ে উপজেলা চেয়ারম্যানের করা মন্তব্যের প্রতিবাদে বুধবার বেলা ২টায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

3 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

7 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

8 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

1 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

2 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

5 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

3 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ

1
2