editor
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
অনলাইন ডেস্ক
ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদনটি ফেরত দিয়েছেন আদালত।
আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক। আদালত এই বিষয়ে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলে মামলাটি ফেরত দেন।
মামলার বাদী আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাস্কর্যবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছি। আদালত এই বিষয়ে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলে মামলাটি ফেরত দেন। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।
এর আগে সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক আরেকটি মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৭ জানুয়ারি মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, “আসামি মামুনুল হক গত ১৩ নভেম্বর রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনের এক আলোচনা সভায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, ‘লাশের পর লাশ পড়বে, তবুও বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়তে দেয়া হবে না।’ এ বক্তব্যের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।”
S/H-(Sultana-3)
5 মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৫ ডিসেম্বর) সোমবার বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মহানগর বিএনপির
3 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
1 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
1 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
6 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
3 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
6 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
5 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের