editor
প্রকাশিত: 7:29 AM, October 26, 2020
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু অমঙ্গলকে পরাজিত করে সমাজে শুধু কল্যাণ প্রতিষ্ঠা করে না, সকল শ্রেণি-পেশার মানুষের অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন তৈরি করে।
রবিবার (২৫ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনাকে উর্ধ্বে তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সৃষ্টি। এই চেতনা ও মুল্যবোধের ধারাকে অব্যাহত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সূচকের উন্নয়ন ঘটিয়ে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে মিথ্যাকে পরাজিত করে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সকলের প্রতি আহবান জানান শোয়েব।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, মনোজ কান্তি দে, দুলাল সেন, বিদ্যুৎ ভূষণ দে, মিটুন দে, বিমলেন্দু ভট্টাচার্য, উজ্জ্বল দেব, লিটন বিশ্বাস, প্রতাপ চন্দ্র, বিশ্বজিৎ দেব, ফারহান মাসুদ আফছর ও আমিরুল ইসলাম প্রমুখ।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে