admin

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

মুক্তিবাহিনীর হামলায় দিশেহারা পাক হানাদাররা

মুক্তিবাহিনীর হামলায় দিশেহারা পাক হানাদাররা

4

নিজস্ব প্রতিবেদক
বিজয়ের মাস ডিসেম্বর। আজ ডিসেম্ববরের ৩ তারিখ। ৭১ এর ডিসেম্বর মাসে মুক্তিবাহিনীর একেরপর এক হামলায় পাক হানাদারেরা দিশেহারা। ডিসেম্বরের শুরু থেকেই বাংলাদেশের প্রায় সব জায়গায় মুক্তিযোদ্ধারা বিজয়ের বেশে এগিয়ে যেতে থাকে। এদিকে পাকিস্তান বাহিনী এ সময় হত্যা, ধ্বংসযজ্ঞ, নির্যাতন বাড়িয়ে দিল আগের চাইতে বেশি পরিমাণে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বরগুনা শত্রু মুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় বরগুনার বিভিন্ন জায়গায় পাক হানাদার বাহিনী পৈশাচিক নারী নির্যাতন ও নির্বিচারে গণহত্যা চালায়।
১৯৭১ সালের এ দিন ভারতে বিমান হামলা চালায় পাকিস্তান। উদ্দেশ্য মুক্তিযুদ্ধকে পাক-ভারতের মধ্যেকার যুদ্ধ বলে চালিয়ে দিয়ে জাতিসংঘের কাছ সুবিধা আদায় করা। তারা চেয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে যুদ্ধবিরতি ঘোষণা আদায়। এই উদ্দেশ্যে পাকিস্তান বিমানবাহিনী এই দিন বিকেলের দিকে ভারতের অমৃতসর, পাঠানকোর্ট, শ্রীনগর, অবনত্মীপুর, উত্তরালই সহ আগ্রার বিমান ঘাঁটিতে আক্রমণ করে। ভারতের উপর পাকিস্তান বাহিনীর এই হামলা পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১১টায় ভারতীয় বাহিনী পাকিস্তানের উপর পাল্টা হামলা চালায় এই দিনে। তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানায়, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যেকোনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিবে তারা।
বাংলাদেশের মুক্তি সংগ্রাম নতুন মাত্রা পায়। পাকবাহিনীর বিরুদ্ধে শুরু হয় সম্মুখযুদ্ধ। মিত্রবাহিনীর সাথে সম্মিলিতভাবে সম্মুখযুদ্ধে এগিয়ে যায় বীর বাঙ্গালী। এদিনেই বাংলাদেশ বিমানবাহিনীর সার্থক হামলায় নারায়ণগঞ্জের গোদনাইল ও চট্টগ্রামের ফুয়েল পাম্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বীর মুক্তিযোদ্ধারা এ সময় একের পর এক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও ক্ষতিগ্রস্ত করে পাকিস্তানি সেনাদের ফাঁদে পড়া ইঁদুরের মতো কোণঠাসা করে তোলে।
এদিকে পাকিস্তানের ভারত আক্রমণের জের ধরে এ দিনে গঠন হয় বাংলাদেশ-ভারত যৌথ কমান্ড। ভারত ও বাংলাদেশ বাহিনী সম্মিলিতভাবে পূর্ব সীমান্তে অভিযান শুরু করে। ভারতীয় বাহিনী বাংলাদেশের পাক অবস্থানকে ঘিরে ফেলার প্রচেষ্টায় সীমান্তের ৭টি এলাকা দিয়ে প্রচণ্ড আক্রমণ পরিচালনা করে। পূর্বাঞ্চলে পাকিস্তানের চার ডিভিশন সৈন্য ভারতের সাত ডিভিশন সৈন্য ও মুক্তিযোদ্ধার মুখোমুখি হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

6 বাংলাদেশের তাঁতশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত মার্কেটিং ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

6 জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) নগরীর মেন্দীবাগস্থ

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: প্রশাসক আব্দুল কাইয়ুম

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: প্রশাসক আব্দুল কাইয়ুম

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

7 বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে

সিলেট রিজেন্সি লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

সিলেট রিজেন্সি লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

5 ৮ মার্চ রবিবার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শাহজালাল মাঝার রোড, আম্বরখানা পয়েন্ট সিলেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল থ্রি

ওসমানীনগরে হামলায় আহত আওলাদকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

ওসমানীনগরে হামলায় আহত আওলাদকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

1 স্টাফ রিপোর্টার সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে

1
6