editor
প্রকাশিত: 3:50 PM, August 31, 2020
সিলেটের সময়::
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে রেঞ্জ ডিআইজি সিলেট অফিসের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯ টায় বিভাগীয় সদর দপ্তরে ২০ টি উন্নতমানের নারিকেলের চারা এবং ৪০ টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এবং সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ হানিফ।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম, রেঞ্জ ডিআইজি অফিস সিলেটের পুলিশ সুপার নুরুল ইসলাম, জেদান আল মুসা, রেঞ্জ ডিআইজি অফিস সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব।
এছা্ড়া রেঞ্জ ডিআইজি অফিস সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার গৌতম দেব ও রেঞ্জ ডিআইজি অফিস সিলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এর আগে রেঞ্জ ডিআইজি, সিলেট অফিস কর্তৃক ৫০০ টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা রোপণ করা হয়েছিল। সেগুলো এখন ফল ও ছায়া দান করছে। রেঞ্জ ডিআইজি, সিলেট কর্তৃক গাছের চারা রোপন ও পরিচর্চা অব্যাহত আছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী কর্তৃক ১ কোটি বৃক্ষরোপন কর্মসূচি এবং মুজিববর্ষ উপলক্ষে রেঞ্জ ডিআইজি সিলেট কর্তৃক সিলেট বিভাগের বিভিন্ন পুলিশ স্থাপনায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন
রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে