admin

প্রকাশিত: 3:34 PM, October 18, 2025

মুরগি, ডিম মাছ-সবজির বাজারে অস্বস্তি

মুরগি, ডিম মাছ-সবজির বাজারে অস্বস্তি

6

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর বাজারগুলোতে বেড়েই চলেছে সবজি ও মাছের দাম। মাছ-মাংস ক্রয় ক্ষমতার বাইরে থাকায় অনেকেই এখন বিকল্প হিসেবে ডিমের ওপর নির্ভর করছেন। কিন্তু প্রোটিনের এই ‘সহজ বিকল্প’-এর দামও বেড়েছে। বাজারে ডিম ডজন এখন সর্বোচ্চ ১৫০ টাকা বিক্রি হচ্ছে। গতকাল শুক্রবার নগরীর বন্দরবাজার, কাজিরবাজার, রিকাবিবাজার, সোবহানীঘাট, কাজিটুলা, মেজরটিলা, টিলাগড়, ইসলামপুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে উঠতে শীতকালীন শাক-সবজি আসতে শুরু করলেও দাম কমছে না। তবে বিক্রেতারা বলছেন, সবজির দাম আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আরও কমবে। কারণ বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে। বিশেষ করে শিম ও ফুলকপির মতো শীতকালীন সবজিগুলো বাজারে সরবরাহ বাড়লেই দাম কমে আসবে। ক্রেতারা বলছেন, দিন দিন আরও লাগামহীন বেড়ে যাচ্ছে সবজির দাম। ছগির নামে এক ক্রেতা জানান, বর্তমানে লাগামহীন সবজির বাজার।
বাজারে প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ২২০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটোল ৭০ টাকা ও মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পিয়াজ ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুটা বেড়েছে কাঁচা মরিচের দামও। বর্তমানে কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৬০ টাকায়।
বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম কমছে না বলে দাবি বিক্রেতাদের। কাঁচাবাজারের সবজি বিক্রেতা সাইফুল জানান, চলতি মাসের শুরুতে টানা বৃষ্টিতে অনেক জায়গায় সবজি নষ্ট হয়েছে। ফলে পাইকারিতে দাম বেড়েছে, আমরাও বেশি দামে কিনে আনছি। তাই খুচরা বাজারে খুব একটা দাম কমানো যাচ্ছে না। প্রায় প্রতিটি সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।
এদিকে নিষেধাজ্ঞার কারণে বাজারে তেমনটা নেই ইলিশ মাছ। তবে চাষের রুই ও কাতলাসহ বাড়তি দামে বিক্রি হচ্ছে টেংরা, পাবদা এবং অন্যান্য মাছ। বিক্রেতা মজিবুর জানান, বাজারে সামুদ্রিক মাছ নেই। তাই দেশি ও চাষের মাছের ওপর চাপ বাড়ায় দাম বাড়ছে। বাজারে প্রতি কেজি বোয়াল ৮০০ থেকে ১০০০ টাকা, কোরাল ৮৫০ থেকে ৯০০ টাকা, আইড় ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের রুই ৩০০ থেকে ৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া ১৮০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৬০০ টাকা এবং পাবদা ও শিং ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নগরীর বাজারে আগের থেকে আরও বেড়েছে ডিমের দাম। বাজারে এখন লাল ডিম ডজনপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা, সাদা ডিম ১৩৫ টাকা। প্যাকেটজাত ডিমের দাম আরও বেশি-ডজন প্রতি ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
বাজারের বিক্রেতা কামাল বলেন, সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে, ফলে অনেকে ডিমের দিকে ঝুঁকছেন। তাতেই চাপ পড়েছে বাজারে।
ডিম ব্যবসায়ী কলিম মিয়া বলেন, গত দুই-তিন সপ্তাহে চাহিদা বেড়েছে। তবে সরবরাহ ঠিক থাকলে দুই-তিন দিনের মধ্যে দাম কিছুটা কমে আসবে।
বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর সোনালি মুরগির জন্য গুনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। এ ছাড়া লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়।
বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকায়, খাসি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়, আর বকরি ৯০০ থেকে ১ হাজার টাকায়। দাম অপরিবর্তিত থাকলেও ক্রেতারা বলছেন, অন্যান্য পণ্যদ্রব্যের সঙ্গে মিলিয়ে এখন এসবও ‘বিলাসিতা’ হয়ে দাঁড়িয়েছে।
বাজারে চলতি সপ্তাহে ক্রেতার বড় শঙ্কা ছিল ভোজ্য তেলের দাম নিয়ে। মিল-মালিকরা ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা কার্যকর করতে পারেননি তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের বাধায় বাজারে ভোজ্য তেলের দাম আগের মতোই রয়েছে। মিল-মালিকরা প্রতি লিটার সয়াবিন তেল ৬ টাকা এবং পাম তেল ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

2 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

1 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

3 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 7 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

4 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

2 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

1
4