editor
প্রকাশিত: 4:49 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক:
অভিনেতা মৃণাল দত্ত একসময় এনটিভির প্রযোজক হিসেবে পরিচিত ছিলেন। অভিনেতা হিসেবে দর্শকরা তাদের গ্রহণ করায় চাকরি ছেড়ে দেন। বর্তমানে তিনি বড় ও ছোট পর্দায় সমান তালে অভিনয়ে ব্যস্ত। ১১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’। এতে বেশ ভালো একটি চরিত্রে অভিনয় করেছেন মৃণাল।এ প্রসঙ্গে তিনি বলেন, ১১ ডিসেম্বর আমার অভিনীত যে সিনেমাটি মুক্তি পাবে তা দর্শকদের কাছে ভালো লাগবে আশা করি। ‘রূপসা নদীর বাঁকে’ শিল্পমানে উত্তীর্ণ একটি বাণিজ্যিক ছবি। দেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশে এ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উল্লেখ্য, এর আগে মৃণাল ১৯টি চলচ্চিত্রসহ প্রায় সেঞ্চুরির কাছাকাছি টিভি নাটকে অভিনয় করেছেন। এ অভিনেতার আরও কিছু সিনেমার কাজ চলছে এবং কিছু সিনেমা মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। তার মধ্যে রয়েছে অনন্য মামুনের পরিচালনায় ‘নবাব এলএলবি’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’ এবং বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ ইত্যাদি।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন