editor
প্রকাশিত: 5:10 PM, March 8, 2021
নিজস্ব প্রতিবেদক
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব: গড়বে নতুন সমতার বিশ্ব’ এর ওপর আলোকপাত করে সভায় বক্তব্য রাখেন নারী শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম বলেন, ‘‘কাজী নজরুল ইসলামের ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ পঙতিটি এখন বাস্তবে আমাদের উপলব্ধির এবং চর্চা করার সময় এসে গেছে। নারীর স্বাধীনতা নয়, বরং নারীকে মানুষ হিসেবে গণ্য করে সব মানুষের স্বাধীনতার জয়গান গাইতে হবে।’’
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্নিগ্ধা দাস পুঁজিবাদ সমাজের প্রয়োজনে নারীদের ঘর থেকে বাইরে আনা, কম পারিশ্রমিক দিয়ে অধিক মুনাফা লাভ করার উদ্দেশ্যে কীভাবে নারীদেরকে কর্মক্ষেত্রে নিয়ে আসা হয়, নারী দিবসের তাৎপর্য, নারী দিবস পালনের উদ্দেশ্য, নারীদের বর্তমান অবস্থান প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘‘এবারের নারী দিবসের প্রতিপাদ্য অনুসারে ‘সমতার বিশ্ব’ তৈরি করতে গেলে নারীদেরই প্রথমে এগিয়ে আসতে হবে; এর চর্চা শুরু করতে হবে ঘর থেকেই।’’ গৃহস্থালির কাজকর্মে সমানভাবে অংশগ্রহণের মাধ্যমেই নারী-পুরুষ মিলে সমতার বিশ্ব তৈরির পদযাত্রা শুরু করার প্রয়াস ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী বলেন, ‘জন্মের পর থেকেই ছেলেমেয়ের বৈষম্য দূরীকরণে কাজ করতে হবে সমাজকে।’ তিনি ছেলেদের শিক্ষাগ্রহণের অবাধ সুযোগের কথা উল্লেখ করে বলেন, মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকারও একইসাথে সুনিশ্চিত করতে হবে।
সমতার বিশ্ব তৈরি করতে গেলে শুধু নারীকে নয়, বরং নারী-পুরুষ উভয়পক্ষকেই সমানভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) সুমনা আজিজ। বিশ্ব পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে মন্তব্য করে তিনি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ কর্তৃক স্বীকৃতির বিষয়টি উল্লেখ করেন। নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলে
S/H(Ripa-5)
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
4 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
3 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
5 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
5 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
8 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়