editor
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
গত কয়েকদিন ধরে লিওনেল মেসি আর আঁতোয়ান গ্রিজমানকে নিয়ে বেশ শোরগোল হচ্ছে। গ্রিজমানের এক স্বজন অভিযোগ করেছেন, মেসির কারণেই তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই গ্রিজমান ফর্ম হারিয়ে ফেলেছেন।এরপর ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে মেসি বলেছিলেন, এত অভিযোগ শুনতে শুনতে তিনি ক্লান্ত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মেসির বার্সেলোনা সতীর্থ গ্রিজমান।
‘ইউনিভার্সো ভালদানো’ নামের এক অনুষ্ঠানে গিয়ে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে গ্রিজমান বলেন, ‘আমি যখন এই ক্লাবে যোগ দিয়েছিলাম, তখন দলবদল পিছিয়ে দেওয়া এবং বার্সেলোনায় যোগ দেব না- এসব বলার জন্য ক্ষমা চেয়েছি। আমি মেসিকে বলেছি, এ ক্লাবের জন্য মাঠে আমার সর্বোচ্চ দেব। যখন প্রথম এসেছি, তখনই মেসির সঙ্গে কথা বলেছি। তখন আমাকে মেসি বলেছিলেন, যখন প্রথমবার আমি ক্লাবে যোগ দিইনি, তখন উনি বেশ বিপদে পড়েছিলেন। কারণ তিনি প্রকাশ্যেই আমার দলবদলের ব্যাপারে কথা বলেছিলেন। এখন প্রতিদিনই টের পাই যে তিনি আমার পক্ষেই আছেন।’
বিতর্কের শুরুটা আসলে করেছেন গ্রিজমানের সাবেক এজেন্ট এরিক ওলহাটস এবং মামা এমানুয়েল লোপেজ। এ বিষয়ে গ্রিজমান বলেন, ‘সে (ওলহাটস) আমার জীবনে একসময় খুব গুরুত্বপূর্ণ ছিলেন। কিন্তু এখন তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। যেদিন বিয়ে করেছি, সেদিন থেকেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিয়েতে তাকে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম কিন্তু আসেনি। এ কারণেই তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিনি। আমার মা-বাবাও এরিকের সঙ্গে কথা বলেন না। তাহলে তার সঙ্গে কে কথা বলতে যাবেন? তিনি অনেক ক্ষতি করতে পারেন, ড্রেসিংরুমে অনেক ঝামেলা সৃষ্টি করতে পারেন।’
এরপর আসে মামা এমানুয়েল লোপেজের প্রসঙ্গ। ওলহাটসের মতো মামার কথাও উড়িয়ে দেন গ্রিজমান, ‘আমার মামা জানেই না ফুটবলে কী হয়। আর সাংবাদিকেরা তার কাছ থেকে কথা বের করেছে, আমি মেসিকে বলেছি এদের সঙ্গে আমার কথা হয় না। আমার কাছে তো আমার মামার নম্বরও নেই!’
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
1 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
6 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
3 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 5 বৃহস্পতিবার
2 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
1 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন