editor

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

মৌলভীবাজারে ধর্ষণবিরোধী আন্দোলনে হামলা, আহত ৫

মৌলভীবাজারে ধর্ষণবিরোধী আন্দোলনে হামলা, আহত ৫

7

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে আন্দোলনরতদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এতে আন্দোলনরত পাঁচজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

1

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের চৌমুহনা থেকে মিছিল নিয়ে এসে আন্দোলনরতরা মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করাকালে আকস্মিক ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত সমাবেশকারীদের উপর হামলা চালায়।

হামলায় আহত হন ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

4

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ বলেন, ধর্ষণবিরোধী আন্দোলনে আমাদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা আতর্কিত হামলা করে। এখানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা মানববন্ধন ও সমাবেশ করছিলাম।

তিনি বলেন, ‘ধর্ষণের সাথে ছাত্রলীগ, চুরি-ডাকাতির সাথে ছাত্রলীগ, সব কিছুতেই ছাত্রলীগ। একটা ভালো প্রোগ্রাম করলেও ছাত্রলীগ এসে হামলা করে।’

5

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, ছাত্রলীগের হামলার বিষয়টি আমার জানা নেই। ঘটনাস্থলে থাকা পুলিশের ফোর্স জানিয়েছে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রলীগের সহসভাপতি আখতার উদ্দিন আহমদ বলেন, আন্দোলন থেকে ছাত্রলীগকে দোষারোপ করে শ্লোগান দেওয়া হচ্ছিলো। ছাত্রলীগ শিক্ষিত সংগঠন, তারা হামলা করেনি। আন্দোলনকারীরা নিজেরাই নিজেদের উপর হামলা করেছে।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

7 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

5 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

5 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

3 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

8 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

2 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

1
5