editor
প্রকাশিত: 8:10 PM, November 4, 2026
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন বিশেষ বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের সম্মানিত জীবন সদস্যদের সন্তান অথবা সিলেট শহরে বসবাসরত মৌলভীবাজার জেলার যে সকল শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে নাম তালিকাভুক্তকরণ এবং এর মধ্য থেকে অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের সাদা কাগজে অথবা নির্দিষ্ট স্থানে রক্ষিত নির্ধারিত ফরম পূরণ করে সমিতির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে যেসকল কাগজপত্র সংযুক্ত করতে হবে। তা হলো-শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর, পরীক্ষার নম্বর ফর্দ বা মার্কশিট।
আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিচের যেকোনো একটি ঠিকানায় সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জয়িতা ফার্মেসী: লামাবাজার পয়েন্ট, রিকাবিবাজার, সিলেট। উপশহর ডিপার্টমেন্টাল স্টোর: বে-লীফ চায়নিজ রেস্টুরেন্টের নিচে, বি-ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
এছাড়াও যেকোনো তথ্যের প্রয়োজনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পক্ষ থেকে ০৭১১১-৩১১৫৭৪ অথবা ০৭১১২-৩৫৬৫৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়