editor
প্রকাশিত: 12:47 PM, October 10, 2020
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশে ধর্ষণের মতো জঘন্য কাজ যারা করে তারা কুলাঙ্গার। প্রধানমন্ত্রী এই কুলাঙ্গারদের ফাঁসির বিষয়ে উদ্যোগ নিয়েছেন, আমরা এর সাথে একমত পোষণ করি। মা-বোনদের ইজ্জত না করলে বিশ্ব মনে করবে আমরা বর্বর জাতি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, অনেকে বলে ছিলেন দেশে করোনায় লাখ লাখ মানুষ মারা যাবে, পথে ঘাটে লাশ পড়ে থাকবে। কিন্তু আল্লাহর হুকুমে তেমন কিছুই হয়নি। প্রধানমন্ত্রীর বিচক্ষণতা ও যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণে বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম হয়েছে। মানুষ সচেতন থাকলে ৫ হাজারও মারা যেত না।
তিনি আরও বলেন, করোনা সাধারণ কোন রোগ নয়, মহামারি। এ মহামারি থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। আসন্ন শীতে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে, তাই প্রধানমন্ত্রী সতর্ক থাকতে বলেছেন। এখনও সময় আছে, সবাইকে সতর্ক হতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রনজিতা শর্মা, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সিতাংশু শেখর দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি উপজেলার ৩৩টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাকা ঘরের চাবি হস্তান্তর, দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬৭টি পূজা মণ্ডপে জিআর চাল, নন-এমপিও ১১টি মাদ্রাসার ৩৯ জন শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে শুকনো খাবার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
6 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
3 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
4 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
4 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
4 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়