admin

প্রকাশিত: 2:18 PM, December 1, 2020

যুক্তরাজ্য থেকে ফিরেই অসুস্থ ও শোকাহত দলীয় নেতাকর্মীদের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

যুক্তরাজ্য থেকে ফিরেই অসুস্থ ও শোকাহত দলীয় নেতাকর্মীদের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারীর কঠিন সময়ে শুধু দলীয় নেতাকর্মীই নয়, সকল শ্রেনী পেশার মানুষের পাশে দাড়িঁয়েছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তারপর পারিবারিক কাজে কিছুদিনের জন্য যুক্তরাজ্যে চলে গেলেও সেখান অসুস্থ ও করোনাক্রান্ত দলীয় নেতাকর্মীদের কাছে উপহার সামগ্রী প্রেরণ করেছেন। যুক্তরাজ্যে অবস্থান কালেও তিনি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্মম নির্যাতনে নিহত রায়হানের বোনের পাশেও দাড়াঁন। রায়হানের স্বজনদের সহমর্মিতা জানান ও ন্যায় বিচার নিশ্চিতে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
গতকাল যুক্তরাজ্য থেকে ফিরেই আবার করোনাক্রান্ত ও শোকাহত দলীয় নেতাকর্মীর পাশে দাড়াঁলেন এমদাদ চৌধুরী। তিনি গতকাল রাতে করোনাক্রান্ত সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদীকে দেখতে যান। সামাজিক দূরত্ব বজায় রেখে তার শারিরিক অবস্থার খোজঁ খবর নেন এবং ফলমূল উপহার সামগ্রী প্রদান করেন। এদিকে তিনি একই দিনে সদ্য বড় ভাই হারা সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদের মিরবক্সটুলাস্থ বাসায় যান। সেখানে গিয়ে হাজী মিলাদের বড় ভাই বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল মালেক রাজার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। তখন হাজী মিলাদ সহ তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাহের, সিলেট মহানগর সহ শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন সহ দলীয় নেতাকর্মী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে  বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন; সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন; সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর

শহীদ জিয়ার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে  দেশে কল্যাণ  কাজে ঐক্যবদ্ধ হতে হবে:  সাহেদ আহমদ

শহীদ জিয়ার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে দেশে কল্যাণ কাজে ঐক্যবদ্ধ হতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ