editor
প্রকাশিত: 7:40 PM, March 4, 2022
সুনামগঞ্জ জেলাধীন দিরাই উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরীর পিতা আলহাজ্ব ইস্কান্দার চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ।
শুক্রবার এক শোক বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় টিমের প্রধান শহীদুল্লাহ তালুকদার ও বিভাগীয় সহ সভাপতি ও সিলেট বিভাগীয় টিমের সদস্য আনসার উদ্দিন বলেন, মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। বিশিষ্ট সমাজসেবক, সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে তিনি নিজ এলাকায় সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তার শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আলহাজ্ব ইস্কান্দার চৌধুরী বার্ধক্যজনিত কারণে উপজেলা সদরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর (ইন্নালিল্লাহি…………….রাজিউন)। বিজ্ঞপ্তি
5 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
1 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
1 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
7 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
7 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট