editor
প্রকাশিত: 5:54 PM, November 11, 2020
নিজস্ব প্রতিবেদক
যুবলীগের নেতৃত্বেই আগামীর
সোনার বাংলা গঠিত হবে
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, যুবলীগ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। যুবদের ঐক্যবদ্ধ করে আলোকিত ভবিষ্যৎ গঠনে যুবলীগের নেতাকর্মীরা কাজ করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে আজকের যুবলীগ আগামীর সোনার বাংলা গঠন করবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সভায় তিনি বক্তব্যের শুরুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা এ উপমহাদেশের হাজার যুব নেতা সৃষ্টির কারিগর ফজলুল হক মনিকে শ্রদ্ধাভরে স্মরণ করে। ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।
শফিক বলেন, যুবলীগ সেই সংগঠন, যারা অপশক্তির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করে জঙ্গিবাদ নিরসনে কাজ করে। যুবলীগ মানেই শেখ হাসিনা। আজ সারা দেশে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস দমন অভিযান, দুর্নীতি দমন অভিযান চালাচ্ছে যুবলীগ। সেই শুদ্ধি পরিচ্ছন্নতার মধ্য দিয়ে, রাজনৈতিক অঙ্গনকে সচেতন করার মধ্য দিয়ে এক অগ্রগামী উদ্যোমী সংগঠন হলো আজকের বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সকল অপশক্তি নিরসনে যুবলীগকে আগামীতে আরো শক্তিশালী হতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, যুবলীগের নেতাকর্মীরা সময়ের তুলনায় অগ্রগামী। সাহসী, কুশলী, স্মার্ট। সিদ্ধান্ত নিতে পারঙ্গম। তারা পরাজয়কে মেনে নেয় না। যতই কঠিন হোক সবকিছু মোকাবেলা করে এগিয়ে যায়, বিজয় ছিনিয়ে আনে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সুপারম্যানের প্রয়োজন। আর সেই সুপারম্যান হলেন যুবলীগের নেতাকর্মীরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন