admin

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

রংপুর ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার

রংপুর ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার

7

অনলাইন ডেস্ক

রংপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন ওরফে ব্লাক সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজির মামলায় সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নয়নসহ তিনজন পলাতক রয়েছেন।

সোমবার ছয়জনকে আসামি করে ব্যবসায়ী প্রতিষ্ঠান হক গ্রুপ একটি মামলা দায়ের করে। ওই মামলার তাদের আসামি করা হয়।

এর পর অভিযান চালিয়ে ধাপ চিকলীভাটার রওশন মিয়ার ছেলে রংপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন ওরফে ব্লাক সুমন, মেডিকেল পূর্ব গেট এলাকার আলতাব হোসেনের ছেলে ছোট রাসেল (২২) ও তানভীরকে (২২) গ্রেফতার করে পুলিশ। মামলার অপর আসামি মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নয়নসহ বাকি তিন আসামি পলাতক আছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলায় শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে গত ২৯ নভেম্বর রাত ৯টার দিকে হক গ্রুপের চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের সদস্যরা রংপুর মেডিকেল পূর্ব গেট এলাকায় আসেন। এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন গাড়ির গতিরোধ করে এবং হক গ্রুপের জিএম রাজু আহম্মেদকে মারপিট করে জখম করে।

4

এ সময় রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন (৩৮), মো. রিপন মিয়া (২৪), মো. তানভীর (২২), ছোট রাসেল (২২), পান্ডারদিঘীর আরিফ (৩৫) হক গ্রুপের গাড়ির চালক নীলফামারী ডোমার চৌরঙ্গি বাজারের বাসিন্দা আলমগীর হোসেনকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মেডিকেল পূর্ব গেট এলাকার একটি রুমে নিয়ে গিয়ে মারপিট করে গুরুতর জখম করে।

1

এ সময় চালক আলমগীরের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে ছাত্রদল নেতা সুমন ও যুবদল নেতা নয়ন। অবস্থা বেগতিক দেখে হক গ্রুপের কর্মকর্তারা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। পরে ৩০ নভেম্বর গাড়িচালক আলমগীর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

4

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা হলে আমরা রাতভর অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুমনসহ তিনজনকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, অপরাধ করলে কেউ রেহাই পাবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

4 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

1 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

2 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

8 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

4 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

3 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

2 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

3 রামিসা, ফাহিমা ধর্ষণ, র‌্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪

1
3