editor
প্রকাশিত: 11:48 AM, October 19, 2025
প্রায় দুই বছরের প্রতীক্ষার অবসান। রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাসভবন অবশেষে প্রস্তুত। বলিউডের এই তারকা দম্পতি এবার দীপাবলিতেই কন্যা রাহাকে নিয়ে করতে চলেছেন গৃহপ্রবেশ। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন নিজেদের জীবনের এই বিশেষ অধ্যায় উদ্যাপনের প্রস্তুতিতে ব্যস্ত রণবীর-আলিয়া। তবে গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতার আগে পাপারাজ্জি ও সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন এক বিশেষ বার্তা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর ও আলিয়ার এই বিলাসবহুল বাংলো যে জমির ওপর তৈরি হয়েছে, তা আগে ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেই জমি উত্তরাধিকার সূত্রে পান ঋষি কাপুর ও নিত কাপুর। ঋষির মৃত্যুর পর সেই জমি পান রণবীর। আর সেই জমির ওপর তৈরি হয়েছে ২৫০ কোটি রুপির বিলাসবহুল বাংলো।
এই ছয়তলার বাংলো তৈরি করতে লেগেছে ২৫০ কোটি রুপি। যার প্রতিটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানবারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিংপুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। প্রতিটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০টি করে বড় আকারের রুম। ইন্টেরিয়ারে রয়েছে সাবেকি ছাপ। জানা গিয়েছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য।
সোশাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে রণবীর ও আলিয়া বলেন, ‘এই দিওয়ালিতে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সকলকে অনেক ধন্যবাদ এ ভাবে আমাদের পাশে থাকার জন্য। আশা করছি, আগামী দিনেও আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হবো। সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা।‘
3 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
8 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
5 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
8 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
1 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
4 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
4 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং