editor

প্রকাশিত: 4:20 PM, November 23, 2020

রমিজের চেয়ে আমার ১২ বছরের ছেলের ক্রিকেট জ্ঞান বেশি : হাফিজ

রমিজের চেয়ে আমার ১২ বছরের ছেলের ক্রিকেট জ্ঞান বেশি : হাফিজ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা নানা সময়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন। এবার তার ওপর চটেছেন মোহাম্মদ হাফিজ। নানা সময়ে হাফিজকে নিয়ে রমিজ রাজার চাঁছাছোলা মন্তব্য থেকেই এসবের সূত্রপাত। রমিজের সেইসব সমালোচনার কোনো কড়া জবাব এতদিন দেননি মোহাম্মদ হাফিজ। এবার তিনি রমিজকে একেবারে ধুয়ে দিয়েছেন! বলেছেন রমিজের ক্রিকেট জ্ঞান নাকি তার ছেলের চেয়েও কম।

গত কয়েকমাসে বেশ কয়েকবার রমিজ তার ইউটিউব চ্যানেলসহ নানা জায়গায় বলেছিলেন, হাফিজ ও শোয়েব মালিকের সম্মানের সঙ্গে অবসর নেওয়া উচিত। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই তাদের খেলা ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন। হাফিজের ফিল্ডিং দুর্বলসহ বেশ কিছু সমালোচনাও করেন। এসব নিয়ে গত জুন মাসে হাফিজ বলেছিলেন, ‘রমিজ ভাই আমার বন্ধু, মতামত দেওয়ার অধিকার সবার আছে।’ এবার কিন্তু হাফিজ কড়া ভাষায় রমিজকে ধুয়েছেন।

করোনাকালের ইংল্যান্ড সফরে দারুণ পারফর্মেন্স করেছেন ৪০ বছর বয়সী হাফিজ। আজ সোমবার যাচ্ছেন নিউজিল্যান্ড সফরে। এর আগে একটি ওয়েসবসাইটকে তিনি বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জন্য রমিজ ভাইয়ের অবদান আমি স্বীকার করি। যদিও আমি রমিজ ভাইয়ের মতামতকে শ্রদ্ধা করি, তবে তার ক্রিকেট বোধ ও ম্যাচ সচেতনতা নিয়ে আমার প্রশ্ন আছে। আমার ১২ বছর বয়সী ছেলের সঙ্গে যদি কথা বলেন, তার জ্ঞানও রমিজ ভাইয়ের চেয়ে ভালো।’

নিজের ইউটিউব চ্যানেল প্রচারের জন্যই রমিজ নাকি এসব আবোল তাবোল বলেন বলে মনে করেন হাফিজ। তিনি তীব্র আক্রমণ করে আরও বলেন, ‘নিজের ইউটিউব চ্যানেলের প্রচারের জন্য রমিজ ভাই যদি এসব বলতেই থাকেন, তাকে আমি থামাতে পারব না। তবে যতদিন ফিট আছি ও পারফর্ম করছি, পাকিস্তানের হয়ে আমি খেলে যাব।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়