editor
প্রকাশিত: 6:07 PM, October 17, 2026
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক এলাকায় ক্রীড়ামোদী দর্শক ও সংগঠকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই ট্রফি উন্মোচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে আয়োজনের প্রশংসা করেন এবং তরুণ সমাজকে খেলাধুলার দিকে আরও বেশি উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফয়জুল ইসলাম কয়েস, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক এবং সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জামিনুল ইসলাম জমি, সমাজ সেবক তালহা খান,পলাশ চক্রবর্তী সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই ধারাবাহিক ভাবে এই ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের মূল আমেজ শুরু হলো এবং শীগ্রই আকর্ষণীয় এই টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হতে যাচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন