editor
প্রকাশিত: 3:12 PM, December 6, 2020
অনলাইন ডেস্ক:
রাতের আঁধারে আয়োজন চলছিল বাল্যবিয়ের। খবর পেয়ে রাতেই বিয়েবাড়িতে অভিযানে যান ইউএনও। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বাসরঘর থেকে দৌড়ে পালিয়ে যান বর-কনে। সেই সঙ্গে বিয়েবাড়ি ছেড়ে সবাই পালিয়ে যান।নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।ইউএনও তমাল হোসেন জানান, মামুদপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী এলাকা দুধগাড়ী গ্রামের মো. আনোয়ার হোসেনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নূপুরের (১৫) বিয়ের প্রস্তুতি চলছিল।বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বিয়েবাড়ির লোকজন তাদের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ সবাই দৌড়ে পালিয়ে যায়।ঘটনাস্থলেই বিয়ে বন্ধ করে দেয়া হয় এবং পরে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান এভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
S/H-(Ripa-5)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন