editor
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর নতুন কমিশনার নিশারুল আরিফ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে এসে পৌঁছবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানযোগে তিনি সিলেট আসবেন। সিলেট পৌঁছে রাত ৮টার দিকে নিশারুল আরিফ যাবেন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের বাড়িতে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার হিসেবে গত ২২ অক্টোবর দায়িত্ব পেয়েছেন নিশারুল আরিফ। এসময় তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে বদলির প্রজ্ঞাপনের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি পদে বদলির পর নিশারুল আরিফকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়।
পুলিশ কর্মকর্তা নিশারুল আরিফ এসপিবিএন-এর উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থাকাকালীন সময়ে ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। এরপর ওই বছরের ৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশারুল আরিফকে এসপিবিএনের উপ-মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়।
6 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
1 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
6 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
5 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
4 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়