editor
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের (৩৪) দেহে ১১১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী- এসবের মধ্যে ৯৭টি লীলাফোল আঘাত ও ১৪টি ছিলো জখমের চিহ্ন। আঘাতগুলো লাঠি দ্বারাই করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্র তথ্যগুলো নিশ্চিত করেছে। ফরেনসিক এই রিপোর্টটি পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টের ভিত্তিতে জানা গেছে, রায়হানের শরীরে অতিরিক্ত আঘাতের কারণে দেহের ভেতর রগ ফেটে গিয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আঘাতে দেহের মাংস থেতলে যায়। রগ ফেটে গিয়ে আন্তঃদেহে রক্তক্ষরণ (ইন্টারনাল ব্লিডিং) হয়। আর অতিরিক্ত আঘাতে মুর্ছা যান রায়হান। আঘাত করার সময় রায়হানের স্টমাক ছিল খালি, স্টমাকে ছিল কেবল এসিডিটি লিকুইড।
উল্লেখ্য, গত রোববার (১১ অক্টোবর) ভোর রাতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার যুবক রায়হান আহমদকে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আকবরসহ ৪ পুলিশকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর বিকেল থেকে আকবর পলাতক রয়েছেন।
বিভিন্ন মহলের প্রশ্ন আর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে এবং পুলিশ সদর দফতরের নির্দেশে মামলাটি পিবিআইতে স্থানান্তর হয়। তদন্তভার পাওয়ার পর পিবিআইর টিম ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, নগরের কাস্টঘর, নিহতের বাড়ি পরিদর্শন করে। গত বৃহস্পতিবার মরদেহ কবর থেকে তুলে দ্বিতীবার ময়না তদন্ত করে পিবিআই। ওইদিনই শেষে বিকেলে আবার আখালিয়া নবাবী মসজিদ সংলগ্ন কবরস্থানে রায়হানের মরদেহ ফের দাফন করা হয়।
6 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর
7 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও
2 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়
6 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়
8 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক
3 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার
8 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম