editor
প্রকাশিত: 5:04 PM, January 13, 2021
অনলাইন ডেস্ক
সদ্যশেষ হওয়া ফেডারেশন কাপের সেমিফাইনালে সিদ্ধান্ত মনের মতো না হওয়ায় রেফারির দিকে তেড়ে যান আবাহনীর ফুটবলার সোহেল রানা, টুটুল হোসেন ও সাদ উদ্দিনরা।ফেডারেশন কাপে ঘটে যাওয়া এমনসব অনাকাঙ্খিত ঘটনায় দায়ীদের নিষিদ্ধ এবং জরিমানা করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি। গত ৭ জানুয়ারি বসুন্ধরা-আবাহনী সেমিফাইনালের ঘটনায় আবাহনীর সোহেল রানাকে এক ম্যাচ নিষিদ্ধ এবং ৭৫ হাজার টাকা, টুটুল হোসেন বাদশাকে এক ম্যাচ নিষিদ্ধ ও ৫০ হাজার টাকা, সাদ উদ্দিনকে ২৫ হাজার টাকা, ফিটনেস ট্রেইনার কাজী নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে না যাওয়ায় আবাহনীর কোচ মারিও লেমোসকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচে অখেলোয়াড় সুলভ আচরণ করায় শেখ রাসেলের তকলিচ আহমেদকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচে মোহামেডান সমর্থকদের মাঠে প্রবেশ ও রেফারিকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়ায় শৃঙ্খলা কমিটি ক্লাবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া আরও কয়েকটি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও বলবয়কে জরিমানাসহ নিষিদ্ধ করা হয়। জরিমানার অর্থ ১০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তহবিলে জমা দিতে বলা হয়েছে। অর্থদন্ড থেকে বাফুফের তহবিলে জমা হবে দুই লাখ ৮৮ হাজার টাকা।
S/H(Ripa-5)
3 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
2 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
4 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
7 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
1 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
4 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 8