admin
প্রকাশিত: 6:42 PM, January 4, 2021
নিজস্ব প্রতিবেদক
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদ বলেছেন, রোটারিয়ানরা বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্বপালন, সমাজ উন্নয়নে সততা এবং নৈতিকতা রক্ষার মাধ্যমে রোটারিয়ানরা সমাজে নিজেদেরকে উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। চিত্র ও বিত্তের সমন্বয় করে সমাজের কল্যাণে যারা কাজ করেন তারাই রোটারিয়ান। তাই দেশ ও জাতির কল্যাণে সমাজ-উন্নয়নের মূলমন্ত্র ধারণ করে রোটারিয়ানদেরকে আরো বেশি কাজ করতে হবে।
তিনি ৩ জানুয়ারী রবিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব সিলেট সিটির অফিসিয়াল গভর্নর ভিজিট ও প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদ ক্লাবের আকার বৃদ্ধিসহ ক্লাবকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
আইপিপি একেএম কামারুজ্জামান মাসুমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এস এ শফি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটাঃ ডিস্ট্রিক্ট-৩২৮২ সেক্রেটারি আহমেদ রেজাউল করিম যুবায়ের, জোন কো- অর্ডিনেটার কফিল উদ্দিন বাবলু, জোন কে- অর্ডিনেটার মোঃ কবির উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট গভর্নর অ্যাসাইনড অংশুয়ান ভট্টাচার্য।
বক্তব্য রাখেন বলদি আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মস্তফা কামাল, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, গ্রীন সিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরী, ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট মোহাঃ নুরুর রহমান, ভাইস প্রেসিডেন্ট তাসলিমা বেগম, ক্লাব ট্রেজারার মোঃ আনিসুর রহমান এবং সার্জেন্ট এট আর্মস আহসান হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোছাঃ দিলারা হাসান, মাহমুদুর রহমান সাকিব, মাহফুজুর রহমান রাকিব ও শাকেরা মাহজাবিন সাবিহা।
অনুষ্ঠানে পাঁচটি স্কুল প্রদানের হাতে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং পাঁচজন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর