editor

প্রকাশিত: 5:37 PM, November 5, 2020

লকডাউনের লন্ডন থেকে সিলেটে ১৯৩ প্রবাসী, তোলপাড়

লকডাউনের লন্ডন থেকে সিলেটে ১৯৩ প্রবাসী, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

সিলেট জুড়ে এখন করোনা ছড়ানোর শঙ্কা। যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমান্দরে আসে। যাত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে যাবার পর পরই দেখা দিয়েছে সিলেটে আতঙ্ক।

করোনা মহামারিতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় প্রায় দুই শতাধিক যাত্রী সিলেট আসেন। বিমানটি ওসমানী বিমানবন্দরে নামার পর পরই শুরু হয় নাটকিয়তা। বিমানবন্দর থেকে বের হওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েন যুক্তরাজ্য থেকে আসা যাত্রীরা। বের হওয়ার জন্য যাত্রীরা দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারিদেরকে টাকার বিনীময়ে ম্যানেজ করে অনেকেই বেরিয়ে আসেন। তবে এসব ব্যাপারে কোন ধরনের তথ্য দিতে পারেননি সিলেট ওসমানী বিমানবন্দরে ব্যবস্থাপক দায়িত্বরত অনেকেই।

সূত্র জানায়, বিজি ২০২ ফ্লাইটে করে বৃহস্পতিবার সকাল ১০টায় ১৯৩ জন যাত্রী নিয়ে বিমানটি অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় একটি ফ্লাইট যাত্রীদের নিয়ে সিলেট ওসমানী বিমাবন্দর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আসে। তবে কতজন যাত্রী আসেন আর যাত্রীদের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে তিনি এসব বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরামর্শ দেন বিমান বাংলাদেশের সিলেট স্টেশনের ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করার জন্য।

এ ব্যাপারে বিমান বাংলাদেশের সিলেট স্টেশনের ব্যবস্থাপক এটিএম সামসুজ্জামান জানান, যুক্তরাজ্য থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের যাত্রীদের বেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে সিদ্ধান্ত হয়েছে।

কি সিদ্ধান্ত হয়েছে আর কয়জন যাত্রী এসেছেন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার কাজ করেছেন সিলেটের সিভিল সার্জনের একটি টিম। বিস্তারিত জানতে তাদের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন তিনি।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করার পর পুলিশ ও র‌্যাবের কাছে যাত্রীদের দেয়া হয়েছে। এখনও তারা করণীয় নির্ধারণ করবেন।

সিলেট র‌্যাব-৯ এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান বলেন, আমাদের কাছে কোন লন্ডনের যাত্রীদের দেয়া হয়নি। আর এরকম কোন তথ্য নেই আমাদের কাছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের বিমানন্দর থানার ওসি শাহাদৎ হোসেন জানান, লন্ডন থেকে আসা কোন যাত্রীদের পুলিশের কাছে দেয়া হয়নি। আর এরকম কোন তথ্য নেই।

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান