editor
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
ডেস্ক রিপোর্ট:-
স্বামীর সঙ্গে অ্যাডভেঞ্চার (এডভেঞ্চার)-৯ নামের একটি লঞ্চে গতকাল শনিবার রাতে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন এক সন্তান সম্ভাবা নারী। রাত সোয়া ১১টার দিকে লঞ্চের ২১০ নম্বর কেবিনে ওই নারীর কোল আলোকিত করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। খবর পেয়ে নবজাতককে দেখতে ভিড় করেন লঞ্চের অন্য যাত্রীরা।
দ্রুত এ সুখবর চলে যায় লঞ্চের মালিক ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের সন্তান মোহাম্মদ নিজাম উদ্দিনের (সিআইপি) কাছে। তিনি নবজাতকের পরিবারকে স্বাগত জানান এবং শিশুটিসহ তার মায়ের জন্য ওই লঞ্চে যাতায়াত আজীবন ফ্রি ঘোষণা দেন।
নিজাম উদ্দিন কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। এ সময় মালিক পক্ষের নির্দেশে নবজাতক ও তার বাবা-মাকে মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
জানাযায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মো. ফোরকান হাওলাদার তার সন্তান সম্ভাবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সোয়া ১১টার দিকে ফাহিমা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন।
মো. ফোরকান হাওলাদার বলেন, ‘এডভেঞ্চার শিপিং কর্পোরেশনের এ লঞ্চটির মালিক ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজীবন এ লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য মালিক নিজাম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া চান।’
লঞ্চ মালিক নিজাম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে লঞ্চে ওই নারীর সন্তান জন্ম দেয়ার উপযুক্ত পরিবেশ ও সার্বিক সহায়তা প্রদানের নির্দেশ দেই। তারা (নবজাতক শিশু ও তার বাবা-মা) আমার লঞ্চে আজীবন ফ্রিতে যাতায়াত করতে পারবেন।’
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
6 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
3 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
3 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
1 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
5 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
4 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
1 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। 3 স্থানীয় একটি