editor
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: দুপুর ২ ঘটিকা। হঠাৎ চারিদিকে লক্ষ করা যায় শুধু মানুষের ঢল। এভাবেই বিকেলের দিকে লক্ষ মানুষের সমাগম ঘটে ফেঞ্চুগঞ্জ কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ। সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের জানাযার নামাজ শুক্রবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যায় গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়ী গ্রামে দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এ সময় আ.লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন আওয়ামীলী নেতা মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, আওয়ামীলীগ নেতা সারওয়ার আলম, আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল হক, আওয়ামীলীগ নেতা – নাছির উদ্দীন খান, হাবিবুর রহমান হাবিব, সংসদ সদস্য – মুহিবুর রহমান মানিক, শাওনেওয়াজ মিলাদ গাজী, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক সংসদ সদস্য – শফিকুর রহমান চৌধুরী, ইয়াহিয়া আহমদ এহিয়া, জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা – আতিকুর রহমান আতিক, সেচ্ছাসেবকলীগ নেতা আফছার আহমদ, যুবলীগ নেতা ভিপি শামীম আহমদ, জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, দ. সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী, সিলেট জেলা আল ইসলাহ সহ-সভাপতি তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, প্রমুখ। এছাড়াও বিভিন্ন দলীয় নেতাকর্মী, প্রশাসন, পরিবার ও সর্বস্তরের হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১২ টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তার লাশ ফেঞ্চুগঞ্জ উপজেলার এনজিএফএফ খেলার মাঠে এসে পৌঁছলে সেখান থেকে তার গ্রামের বাড়ি নুরপুরে নেয়া হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। গত রোববার (৭ মার্চ) তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় হাসপাতালে ভেন্টিলেশন বিভাগে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পালকপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন তিনি। তারপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে সিলেট-৩ আসন। মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট -৩ আসন থেকে টানা তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হন।
1 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
5 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
5 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা
2 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট