editor
প্রকাশিত: 8:53 PM, November 24, 2020
অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল আর জেমকন খুলনা। এই ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন ঘটেছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের। তবে সাকিবকে আজ ছাপিয়ে গেলেন তরুণ পেসার শহীদুল ইসলাম। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন খুলনার এই পেসার।
তবে শুধু ৪ উইকেট দিয়ে শহীদুলের পারফর্মেন্স বিচার করা ঠিক হবে না। ১৯তম ওভারে তিনি এককথায় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন আমিনুল ইসলামকে (৫)। পরের বলে খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহর তালুবন্দি হয়েছেন ২৫ বরে ২৭ রান করার তৌহিত হৃদয়। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা হয়নি। পরের বলটি ডট যায়। চতুর্থ বলে শহীদুল আবার তুলে নেন সুমন খানকে (০)।
শহীদুলর ওভারের শেষ বলটি কাভারে ঠেলে ১ রান নিয়ে ওভারটি মেডেন হওয়া থেকে বাঁচান বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বী। এর আগে ইনিংসের ৬ষ্ঠ ওভারে সবচেয়ে দামি উইকেটটি নিয়েছেন শহীদুল। তার বলে ইমরুল কায়েসের তালুবন্দি হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল (১৫)। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল।
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট