editor

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

শাকিবের ভাতিজি থেকে বাপ্পী চৌধুরীর নায়িকা দীঘি

শাকিবের ভাতিজি থেকে বাপ্পী চৌধুরীর নায়িকা দীঘি

8

ছোট্ট দীঘি চাচ্চু আমার চাচ্চু ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করেছিলেন, এবার সমসাময়িক অভিনেতা বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে শিগগিরই অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি নতুন একটি ছবিতে দীঘি ও বাপ্পী নায়ক-নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম ‘তুমি আছো তুমি নেই’। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

1

নতুন এই জুটি সম্পর্কে রবিবার সকালে দেলোয়ার জাহান ঝন্টু কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের দেশে রোমান্টিক জুটি নেই। ভালো অভিনেতা রয়েছে শাকিব খান, বাপ্পী চৌধুরী; কিন্তু সেই অর্থে জুটি নেই। আমি বাপ্পী ও দীঘিকে নিয়েছি- এরা দুজন দারুণ রোমান্টিক জুটি হবে। নতুনভাবে আবির্ভূত হবে। বাংলাদেশের সিনেমার দর্শকরা নতুন একটি জুটি পাবে।’

দীঘি সম্পর্কে গুণী এই নির্মাতা বলেন, ‘আমি দীঘির মধ্যে একটা সম্ভাবনা দেখি। আমার মনে হয়েছে, সে ভালো অভিনেত্রী হবে। আর এ জন্য আমি তাঁকে আমার ছবিতে নিয়েছি। আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই ছবির কাজ শুরু করব।’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্র দিয়ে ঢাকাই ছবির পর্দায় আলো ছড়ান বাপ্পী চৌধুরী। ক্যারিয়ারের শুরুতেই ধারাবাহিকভাবে বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দেন তিনি। চলচ্চিত্রে তৈরি হয় তাঁর অন্য রকম একটি গ্রহণযোগ্যতা। ধারাবাহিকতা অব্যাহত থাকলেও এগিয়ে যাওয়ার সূচকের সেই অর্থে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়নি। কাজ করে গেছেন সমানতালে।

1

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমরা টানা শুটিং করব। এক লটেই সিনেমার ক্যামেরা বন্ধ হবে। তিনি আরো জানান, শুটিং শুরু হবে ঢাকার বাইরে। তবে লোকেশন এখনো ঠিক করা হয়নি। আর নতুন বছরের (২০২১) শুরুতেই ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের, সেভাবেই কাজ করার পরিকল্পনা করছি বর্তমানে।

2

মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর অভিনয় করেছেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য হিট ছবিতে। ছোট্ট সেই দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তাঁর বিপরীতে আছেন চিত্রনায়ক শান্ত খান।

5

চাচ্চু আমার চাচ্চুসহ একাধিক ছবিতে দীঘি শাকিবের ভাতিজি হিসেবে অভিনয় করেছেন। এবার তিনি বাপ্পী চৌধুরীর নায়িকা হিসেবে পর্দায় আসতে চলেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

5 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

1 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

4 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

4 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

2 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

1
8