editor

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

শাবির সীমানা প্রাচীরে অনিয়ম, ‘কাজ শেষে হবে নকশা’

শাবির সীমানা প্রাচীরে অনিয়ম, ‘কাজ শেষে হবে নকশা’

2

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীরের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আর এসব অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে কাজ দেখে ঠিকাদার প্রতিষ্ঠানকে টাকা কম দেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেছেন, প্রাচীর নির্মাণ শেষে কাজ দেখে তারা নতুন করে নকশা তৈরি করবেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বিশেষ করে সর্বশেষ নির্মিত ভবনগুলোর মধ্যে ইউনিভার্সিটি সেন্টার নির্মাণে অনিয়ম করা হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে আবারও অনিয়ম করার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ রয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের।

জানা যায়, মূল বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) এবং ড্রয়িং অনুসরণ না করে প্রাচীরের বিভিন্ন স্তরে স্তরে অসংগতি রেখে নির্মাণ করায় এখান থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। এই অনিয়মে নির্মাণাধীন প্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কয়েক কর্মকর্তাও জড়িত রয়েছেন বলে মনে করছেন তারা। ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্টে (ইজিপি) দেওয়া সরকারের অনুমোদনকৃত বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) এবং ড্রয়িং এর সাথে বর্তমানে নির্মাণাধীন সীমানা প্রাচীরের অধিকাংশ ক্ষেত্রেই অমিল পাওয়া গেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-১ এর অধীনে সীমানা প্রাচীর নির্মাণের জন্য ৫ কোটি ৬ লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার হয়। এর মধ্যে প্রায় ৪ কোটি ৬২ লাখ টাকায় এ কাজের টেন্ডার পায় মেরিনা কন্সট্রাকশন অ্যাসোসিয়েট লিমিটেড।

1

২০১৮ সালের ১ আগস্ট থেকে কাজ শুরু করে ২০২০ সালের ৩০ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা উল্লেখ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে দুই দফায় সময় বৃদ্ধি করা হয়।

অনুসন্ধানে দেখা গেছে, সীমানা প্রাচীরের উচ্চতা, তারাকাট, এঙ্গেলবার, প্লাস্টার, রড, সিমেন্ট, ইটসহ বিভিন্ন উপাদানের ব্যবহারে বিওকিউ ও ড্রয়িং এর সাথে কোন মিল নেই। সবচেয়ে বড় অসঙ্গতি দেখা গেছে দেয়ালের প্লাস্টার, তারকাটা ও প্রাচীরের উপরের এঙ্গেল বারে।

অনুমোদনকৃত বিওকিউতে এঙ্গেল বারের পুরুত্ব ৬ মিলিমিটার হওয়ার কথা থাকলেও তা বাস্তবে রয়েছে ৩ থেকে ৪ মিলিমিটার। বিওকিউ অনুসারে লোহার বারের সোজা অংশের উচ্চতা ৬০০ মিলিমিটার হওয়ার কথা থাকলেও বর্তমানে আছে ৪৫০ মিলিমিটার। বাঁকানো অংশের উচ্চতা ৪৫০ মিলিমিটার হওয়ার কথা থাকলেও বর্তমানে আছে ৩০০ মিলিমিটার। যার ফলে পুরো বারের উচ্চতা ১০৫০ মিলিমিটার অর্থাৎ ১.০৫ মিটার হওয়ার কথা থাকলেও তা শুধুমাত্র ০.৭৫ থেকে ০.৮০ মিটার এর মধ্যে রয়েছে। ১৫০ মিলিমিটার দূরত্বে একটি করে তারকাটা এবং সাতটি পয়েন্ট হওয়ার কথা থাকলেও বর্তমানে আছে পাঁচটি। অন্যদিকে তারকাটা পাশাপাশি (অনুভূমিক) ও উপর-নিচ (লম্ব) হওয়ার কথা থাকলেও শুধুমাত্র পাশাপাশি তারকাটা দেওয়া হয়েছে।

প্রায় ৬ কিলোমিটার এ সীমানা প্রাচীরের প্রতি ২.৪ মিটার অন্তর অন্তর লোহার বার ও কলাম দেয়ার কথা থাকলেও বিভিন্ন ক্ষেত্রে এ দূরত্ব বাড়ানো হয়েছে। জায়গাভেদে এ দূরত্ব ৩ মিটারও দেওয়া হয়েছে। এছাড়া সীমানা প্রাচীরের উচ্চতাতেও বড় ধরনের অসংগতির ছাপ রয়েছে।

ই-জিপিতে দেওয়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদনকৃত নকশাতে বলা আছে গ্রেড বিম থেকে এঙ্গেলবার পর্যন্ত সীমানা প্রাচীরের উচ্চতা হবে ১.৫২ মিটার বা ৫ ফুট। তবে বিভিন্ন জায়গায় সীমানা প্রাচীরের উচ্চতা সাড়ে ৪ ফুট অর্থাৎ ১.৩৭ মিটার থেকে ১.৪৫ মিটার পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে প্রাচীরে প্লাস্টারের পুরুত্ব অন্তত ১২ মিলিমিটার করার কথা থাকলেও জায়গা ভেদে মাত্র ৪-৬ মিলিমিটার পর্যন্ত প্লাস্টার করা হয়েছে। নিন্মমানের এ প্লাস্টার এরই মাঝে বিভিন্ন জায়গায় খসে পড়ছে এবং ফাটল দেখা দিয়েছে।

প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ প্রাচীর নির্মাণে প্রায় ১৭১ টন রড ব্যবহার করার কথা থাকলে বিভিন্ন সাইজের রড বিভিন্ন জায়গায় লাগিয়ে এর পরিমাণও কমিয়ে আনা হয়েছে। প্রাচীরে প্রথমে সাদা রং (চুনকাম) ও পরবর্তীতে হলুদ কিংবা অন্য কোনো রং করার কথা থাকলেও বর্তমানে শুধুমাত্র চুনকাম করা হয়েছে। এমনকি এই চুনকামের অবস্থাও অত্যন্ত নাজুক। বছর-খানেক আগের এই চুনকাম ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। পদে পদে অসংগতি রেখে নির্মাণ করা এই প্রাচীর কতটুকু কার্যকর হবে এ নিয়ে প্রশ্ন উঠছে।নির্মাণ কাজে বিভিন্ন ধারায় বিভিন্ন উপাদানের ব্যবহারে অনিয়ম করায় এখান থেকে একটি বড় অংকের টাকা নির্মাতা প্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির পকেটে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের বিভিন্ন কর্মকর্তার দায়িত্বে অবহেলা, অনিয়ম এবং সঠিকভাবে তদারকি না করার কারণে এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সিনিয়র কয়েকজন শিক্ষক।

এর আগেও বিশ্ববিদ্যালয়ের অনেক নির্মাণ কাজে দুর্নীতি এবং অসংগতি থাকার কারণে তা ব্যবহারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে সর্বশেষ নির্মিত ইউনিভার্সিটি সেন্টারের (ইউসি) দুর্বল অবকাঠামো এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা দিয়েছে। ভবনটির ভেতর ও বাহিরের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। এখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

8

নির্মাতা প্রতিষ্ঠান মেরিনা কন্সট্রাকশন অ্যাসোসিয়েট লিমিটেড সীমানা প্রাচীর ছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের নির্মাণ কাজও করছে। সীমানা প্রাচীরে তাদের কাজে অসংগতি থাকায় এখন সামাজিক বিজ্ঞান অনুষদের কাজের মান কতটুকু ঠিক থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

4

যোগাযোগ করা হলে সীমানা প্রাচীরে অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন মেরিনা কন্সট্রাকশন অ্যাসোসিয়েট লিমিটেডের ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী। নির্মাতা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার শেখ মিলন বলেন, ‘সীমানা জটিলতার কারণে মূল কাজে দেরি হচ্ছে। বিশ্ববিদ্যালয় যেমন বলেছে তার চেয়ে আমরা দেড়গুণ বেশি কাজ করছি। আমরা প্রায় ৫ হাজার ৬শ মিটারের কাজ কমপ্লিট করেছি। এছাড়া এই কাজ করার কারণে আমরা লসের সম্মুখীন হয়েছি। উচ্চতা কোথাও কম দেওয়া হয়নি, অনেক জায়গায় বেশি করা হচ্ছে।’

বিওকিউ ও ড্রয়িং অনুসরণ করে কাজ করছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আসলে বিওকিউ ফলো করে কাজ করি না, বেশির ভাগ ডিজাইন অনুযায়ী কাজ করি। তবে ডিজাইন অনেক জায়গায় পরিবর্তন করা হচ্ছে। যেকোনো ডিপার্টমেন্ট চাইলে যেকোনো সময় ডিজাইন পরিবর্তন করতে পারে।

3

প্রাচীরের ফাটল ধরা সম্পর্কে তিনি বলেন, নিয়মিত পানি না দেওয়ার কারণে প্লাস্টার খসে পড়েছে এবং ফাটল দেখা দিয়েছে। যাদের প্লাস্টারের কাজ দিয়েছি তারা ভালোভাবে চিপিং ও কিউরিং করেনি।

বিওকিউ অনুযায়ী সীমানা প্রাচীরের কাজ হয়েছে কি-না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেন, ‘বিওকিউয়ে যা বলা আছে তা পরিবর্তন করা যায়। বিওকিউ সব সময় পরিবর্তনশীল।

পরিবর্তিত বিওকিউ ও ড্রয়িং আছে কি-না দেখতে চাইলে তিনি বলেন, ‘এগুলো ভেরিয়েবল। কমপ্লিট কোন বিওকিউ ও ড্রয়িং দেখানো যাবে না। কাজ শেষে আমরা একটা বিওকিউ ও ড্রয়িং করে নিব।’ তাহলে নির্মাতা প্রতিষ্ঠান কোন বিওকিউ, ড্রয়িংকে মানদণ্ড ধরে কাজ করছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

তিনি বলেন, ‘কাজ শেষে আমরা সব দেখে একটা ড্রয়িং করে নিব। এগুলো পরিবর্তনশীল।’ নির্দিষ্ট বিওকিউ, ড্রয়িং ছাড়া নির্মাতা প্রতিষ্ঠান কাজে অসঙ্গতি করলে কীভাবে তদারকি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ঠিকাদার কাজে কম বেশি করলে আমরা সে অনুযায়ী বিল প্রদান করবো।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের টেন্ডার অনুযায়ী যদি তারা (ঠিকাদার) কাজ না করে তাহলে তারা সাফার করবে, তাদের কম টাকা দেওয়া হবে। প্রাচীর নির্মাণে যদি কোন জায়গায় সমস্যা থাকে তাহলে আমরা ইন্ডিপেনডেন্ট বডির মাধ্যমে এবং বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা চেক করাবো।’

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

4 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

4 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

2 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

4 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

7 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

8 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

2 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
8