editor
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য বলেছেন, ঈশ্বর যেহেতু কল্পনার অতীত, তাই তাঁর রূপ ও ক্ষমতা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু আমাদের এ নিয়ে বিবাদ করা মূর্খতার পরিচায়ক। ঈশ্বরকে ভুল পথে ডাকলে প্রয়োজনে তিনিই তা শুদ্ধ করে দেবেন। প্রয়োজন জ্ঞান ও ন্যায়ের সমন্বয়। জ্ঞান না থাকলে ন্যায় বোঝা যায়না, আবার ন্যায় না থাকলে জ্ঞান নিষ্ফল। তিনি আরো বলেন, বেদবার্তা একটি বার্ষিক প্রকাশনা। এটি একটি ধর্মীয় ম্যাগাজিন। এই ম্যাগাজিনে ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের লেখা সহ অন্যান্যদের লেখা স্থান পায়। তিনি এই প্রকাশনা ধর্মীয় কূপমন্ডুকতা ও কুসংস্কার দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য গতকাল ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় সিলেট নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে শ্রীহট্ট পুরোহিত মন্ডলী কর্তৃক প্রকাশিত বাৎসরিক শারদীয় সংখ্যা ‘বেদ বার্তা প্রকাশনা উৎসব-২০২০’ এর প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর সভাপতি জয়ন্ত বিজয় চক্রবর্তী’র সভাপতিত্বে ও অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু ও জেনারেল সার্জারী বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মৃগেন কুমার দাশ চৌধুরী, সাবেক নির্বাহী প্রকৌশলী মনোজ বিকাশ দেবরায়, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর সাধারণ সম্পাদক নবীন কুমার ভট্টাচার্য্য গণেশ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক ও বেদ বার্তার সম্পাদক রাকেশ চন্দ্র শর্ম্মা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, লায়ন শিশু হাসপাতালের ডেপুটি চীফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডাঃ রঞ্জিত দেবনাথ, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউ.আর.সি প্রশিক্ষক সঞ্জীব চন্দ্র চক্রবর্তী, সমাজসেবী সুনির্মল শর্ম্মা, দি এইডেড হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক নিলোৎপল চক্রবর্তী, গোপিকা শ্যাম পুরস্কায়স্থ, এডভোকেট কল্যাণ চৌধুরী, অধ্যাপক উত্তম কুমার সরকার, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, বিশ্বজিৎ চক্রবর্তী সুমন, যোগেশ্বর চক্রবর্তী পিন্টু প্রমুখ।
শুরুতেই প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ শ্রীহট্ট পুরোহিত মন্ডলী কর্তৃক প্রকাশিত ‘বেদ বার্তা’র মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
3 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
4 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
3 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
2 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
6 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ