editor

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

শৃঙ্খলা রক্ষায় জনতা ও পুলিশকে একসাথে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

শৃঙ্খলা রক্ষায় জনতা ও পুলিশকে একসাথে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

6

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘পুলিশ-জনতার মধ্যে দুরত্ব কমাতে হবে। জনতা ও পুলিশ একসাথে কাজ করলে নারী-শিশু নির্যাতন এবং পাচার, যৌতুক, ইভটিজিং এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিসহ মাদক, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে।’

মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও সাম্প্রদায়িকতা দূর করে সবক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।’

6

পরিবেশমন্ত্রী মৌলভীবাজারের বড়লেখায় বিট পুলিশিং এর মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা যানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘একটা সময় ডিউটির জন্য শ্রমিক নেতাদের থেকে চেয়ে গাড়ি নিতে হত পুলিশকে। কষ্ট করে ডিউটি করতে হত। সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্ট দিয়ে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছে। এখন পুলিশের অনেক গাড়ি হয়েছে। আরও হবে। বড়লেখায় মানুষকে দ্রত সেবা দিতে মোবাইল যান চালু হয়েছে। এর মাধ্যমে মানুষ ভালো সেবা পাবে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা যাবে।’

জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর ও যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর।

দাবি জানিয়ে বক্তব্যে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, ‘শাহবাজপুর তদন্ত কেন্দ্র এলাকায় ৩টি ইউনিয়ন পড়েছে। তিন ইউনিয়নে প্রায় ১ লাখের উপরে জনসংখ্যা। কিন্তু এখানে কোনো গাড়ি নেই। বিশাল এলাকার দায়িত্ব পালনে পুলিশের কষ্ট হচ্ছে। জনবল সংকট তো আছেই। তদন্ত কেন্দ্রের জন্য একটি গাড়ি, নতুন ভবনও নির্মাণ ও পুলিশ সদস্য বাড়ানো দাবি জানাচ্ছি।’

ইভটিজিং ও কিশোর-তরুণদের এর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বড়লেখা আসার পথে টিএনএজ ছেলেদের প্রত্যেকটি মোটরসাইকেলে ৩ জন করে একটি গ্রুপকে ঘুরতে দেখলাম। তাদের সবার চুল ডিজাইন করে একরকম করে কাটা। বেশিরভাগ সময় এরা দুর্ঘটনা ঘটায়। এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বড়লেখাতে মাদক মুক্ত উপজেলা করতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

7

মন্ত্রী আরও বলেন, ‘ শাহবাজপুর তদন্ত কেন্দ্রের জন্য গাড়ি ও ভবনের যে দাবি করা হয়েছে তা বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নুল হক, সুজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিব আলী, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমর উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

8

অনুষ্ঠানের শুরুতে বড়লেখা উপজেলা কমিউনিট পুলিশিং সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রয়াত আনোয়ার উদ্দিন স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

2

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

2 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

3 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

1 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

1 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত: তছির আলীর অভিনন্দন

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান মনোনীত: তছির আলীর অভিনন্দন

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত ‘সিলেট

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান হওয়ায় দিনার খান হাসুর অভিনন্দন

কয়েস লোদী ‘সিউক’ চেয়ারম্যান হওয়ায় দিনার খান হাসুর অভিনন্দন

1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ‘সিলেট উন্নয়ন

1
3