editor
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
অনলাইন ডেস্ক : বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাস করে বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয়,আর শেখ হাসিনাই খালেদা জিয়ার প্রতি সদয় হয়ে ২ বার সাজা স্থগিত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো কৃতজ্ঞতাবোধ নেই। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে। আর সুবিধাবাদী-দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দিচ্ছে। সেতুমন্ত্রী আজ বুধবার সকালে চার লেনের দ্বিতীয় নয়ারহাট সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, করোনা, বন্যা, সুপার সাইক্লোন, আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা পালন করেছে, জাতি তা জানতে চায়? ওবায়দুল কাদের বলেন, সরকারের ভালো কাজের প্রশংসা না করে বিএনপি সমালোচনা করে যাচ্ছে অবিরাম। তারা আসলে দেশের আরও দুঃসময় এবং জনগণের করুণ অবস্থা প্রত্যাশা করেছিল।
কাদের বলেন, বিএনপি ভেবেছিল মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপির নেতাদের মনে কষ্ট ও জ্বালা ধরেছে।
খালেদা জিয়াকে অন্যায়ভাবে নাকি বন্দী করে রাখা হয়েছে, মির্জা ফখরুলের এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনেশুনে ও বুঝে মিথ্যাচার করা তাঁদের স্বভাব। সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছেন আদালত।
বিএনপির ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নেই উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনাই খালেদা জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিত করেছেন। তারা এমন একটা দল, যাদের ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নেই। বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই নিজ দলে অপরাধীদের লালন করে।
ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সময় উপস্থিত ছিলেন সাংসদ বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
3 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
8 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
5 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
5 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
7 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
1 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
2 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।