editor
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
চাঁদপুর প্রতিনিধি:-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শ্যালকের ২১ লাখ টাকা আত্মসাতের মামলায় দুলাভাই আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
সম্প্রতি উপজেলার তফাদার পাড়া গ্রামের সিরাজুল আলী প্রধানের ছেলে প্রবাসী দ্বীন ইসলাম তার বোন হেলেনা আক্তার কল্পনা, দুলাভাই সোনারপাড়া গ্রামের মনির হোসেন প্রধানের ছেলে আবুল কালাম আজাদ, আফরোজা আক্তার মুন্নি ও সাভারের ধলপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে রিয়াজ মাহমুদের বিরুদ্ধে ২১ লাখ টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা করে।
ঘটনার বিবরণে জানা গেছে, ফরাযীকান্দি ইউনিয়নের তফাদার পাড়ার সিরাজুল আলী প্রধানের ছেলে দ্বীন ইসলাম ১২ বছর আগে প্রবাসে পাড়ি জমান। লিবিয়া থেকে দুই বছর পর ফিরে এসে পুনরায় সৌদি আরব যান তিনি। সেখানে থেকে ১০ বছরে ২১ লাখ টাকা পাঠিয়েছেন তার মা সূর্যবান বেগমের অ্যাকাউন্টে।
মায়ের চেকবই চুরি করে স্বাক্ষর জাল করার মাধ্যমে তার আপন বোন হেলেনা আক্তার কল্পনা ওই অ্যাকাউন্ট থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়ে ঢাকার সাভারে নিজের ও স্বামী আবুল কালাম আজাদের নামে বাড়ি করেছেন। শুধু তাই নয়, তাদের দলিলপত্র দিয়েও একটি এনজিও থেকে ১০ লাখ টাকা ঋণ এবং স্থানীয় আরও কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যান হেলেনা আক্তার কল্পনা ও তার স্বামী।
সম্প্রতি জমি কিনে ঘর করা এবং বিয়ে করার প্রস্তুতি নিয়ে দেশে ফিরেন দ্বীন ইসলাম। দেশে এসে তার মাকে নিয়ে টাকা তুলতে সোনালী ব্যাংক ফরাযীকান্দি শাখায় গিয়ে দেখেন অ্যাকাউন্টে মাত্র ৭ হাজার টাকা আছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘মায়ের অ্যাকাউন্টে থাকা ভাইয়ের টাকা বোন-দুলাভাই কর্তৃক আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
8 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
4 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
5 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
6 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
5 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
1 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
8 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক