editor
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এ এ তাওসিফ বলেছেন, বঞ্চনা থেকে মুক্তির আকাক্সক্ষা নিয়ে বিশ্বের শ্রমিকরা সবসময় আন্দোলন করে যাচ্ছেন। বাংলাদেশের শ্রম পরিবেশ অতীতের তুলনায় যতটা এগিয়েছে, তার পেছনে রয়েছে শ্রমিকের ত্যাগ ও সংগ্রাম।
তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাথে মিলেত হয়ে শ্রমিকরাও আন্দোলন করেছে। আর এই সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নে প্রতিবন্ধকতা রয়ে গেছে। শ্রমিকরা আজও অবহেলিত এবং তাদের অধিকার থেকে বঞ্চিত।
তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি ও সম্মানজনক জীবনযাপনের অধিকার নিশ্চিত করে প্রতিটি শ্রমিক যেন নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারেন সেই বিষয় নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান এবং শ্রমিকের অধিকার ও দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শনিবার (৫ জুলাই) সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে শ্রমিক মজলিস সিলেট জোনের উদ্যোগে নির্ধারিত শাখার দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত জোনাল ওয়ার্কপে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রমিক মজলিস সিলেট জোনের পরিচালক আবদুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি প্রবাষক মুহাম্মদ আবদুল করিম, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, কে এম আবদুল্লাহ আল মামুন, শিক্ষাবিদ, ব্যাবসায়ী ও সমাজসেবক ইমদাদুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মতিউল ইসলাম মতিন, মাওলানা আবদুর রহীম, সাইদুর রহমান, সহুল হোসেন, মুজিবুর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল- কোরআন তেলাওয়াত ও দারসুল কোরআন বিষয় ভিত্তিক আলোচনা সভা।
1 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
6 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
6 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
5 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
5 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
1 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
4 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
6 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক