editor
প্রকাশিত: 9:26 AM, September 24, 2020
শ্রীমঙ্গল প্রতিনিধি:-
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত কাশফুলের বালুচরটি দিন দিন বেশ পরিচিত হয়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসা লোকজনের ভীড়ে মুখরিত হয়ে উঠছে জায়গাটি। সবুজ চা-বাগানের মধ্যখানে ছড়ার পাড়ে মাথা উচু করা শুভ্র সাদা কাশফুল। সেখানে প্রকৃতির নিয়মেই তৈরি হয়েছে এক কাশফুলের বাগান। আর এই নজরকাড়া কাশফুলের হাতছানি মানুষের মনকে ভীষনভাবে কাশফুলের দিকে টেনে নিয়ে যায়। এজন্য প্রায় প্রতিদিনই এর সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়রাসহ শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা ভীড় জমান সেখানে।
গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিটিআরআই চা-বাগানের পাশের ভুরভুরিয়া ছড়ার পাশে ফোটা কাশফুল ঘিরে মানুষের বেশ ভীড়। ভুরভুরিয়া ছড়ার বালুচরে হেঁটে বেড়াচ্ছেন লোকজন। অনেকে স্বচ্ছ পানিতে পা ভেজাচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে আসা লোকজনের ভীড়ে মুখরিত হয়ে উঠেছিল জায়গাটি।
শরৎকে বলা হয় শুভ্রতার প্রতীক। শিউলি ফুল, স্বচ্ছ আকাশ, মায়াবী জ্যোৎস্নার কারণেই এমন নাম হয়েছে। তবে এ ঋতুর অন্যতম বৈশিষ্ট হলো কাশফুল। আর শরৎকে স্বাগত জানাতেই যেন মেতে উঠেছে কাশফুলেরা। কখনও অবিরাম বৃষ্টি, কখনও বা থেমে থেমে বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে একেবারে মুষলধারে বৃষ্টি চলছে। শ্রাবণ শেষে ভাদ্র মাসের শুরুতে তথা শরতের আগমনে বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে প্রকৃতি বরণ করেছে শরৎকালকে।
কাশফুলের বালুচরে ঘুরতে আসা লাবনী রায় বলেন, ‘মূলত বিকেলবেলা একটু সময় কাটানোর জন্য আমরা প্রায়ই এখানে ঘুরতে আসি। করোনার কারণে বেশিরভাগ পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় সবাই এখানেই আসছেন।’
শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা কলেজের প্রভাষক জলি পাল বলেন, ‘কাশফুলের উদ্ভিদতাত্ত্বিক বৈজ্ঞানিক নাম ঝধপপযধৎঁস ঝঢ়ড়হঃধহবঁস। এটি ঘাসজাতীয় জলজ উদ্ভিদ। কাশফুলের মঞ্জুরী দন্ড ১৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, বীজে সুক্ষ্ম সাদা লোম থাকে। কাশ উদ্ভিদ প্রজাতির, উচ্চতায় তিন মিটার থেকে পনের মিটার লম্বা হয়ে থাকে। আর এর শেকড় গুচ্ছমূল থাকে। পাতা রুক্ষ ও সোজা দেখার মতো।
5 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
1 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
4 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
2 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
8 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
6 স্টাফ রিপোর্টার: 7 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
2 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
7 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।