editor

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

শ্রীমঙ্গলে রয়েছে প্রায় ৫ শত বছরের পুরাতন মসজিদ

শ্রীমঙ্গলে রয়েছে প্রায় ৫ শত বছরের পুরাতন মসজিদ

5

শ্রীমঙ্গল প্রতিনিধি

6

এই উপমহাদেশের সৌন্দর্য যেমন আমাদের মোহিত করে তেমনি এর পৌরাণিক উপাখ্যান আর অলৌকিক আধ্যাত্মিকতা আমাদের নিয়ে যায় সুপ্রাচীনতার দিকে। প্রাচীন পটচিত্রের মতো আঁকা সৌন্দর্য্য নিয়ে প্রকৃতির অপরুপ ভুমি শ্রীমঙ্গলে দাড়িয়ে আছে প্রাচীন আমলের এক মসজিদ। যেখানে গেলে ইতিহাসের বাস্তবতায় আমরা ফিরে যাই মুঘল শাসন আমলে। বলছি শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম আশিদ্রোন গাইভি মসজিদ এর কথা। ধারণা করা হয় মুগল সম্রাট বাবরের শাসন আমলের কিছু আগে নির্মিত এই মসজিদের বয়স প্রায় ৫ শত বছর। ইতিহাসের অংশ হয়ে চমৎকার নমুনা নিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি শ্রীমঙ্গল শহরের চৌমুহনা থেকে এর প্রায় ৬ কি:মি: দূরে আশিদ্রোন ইউনিয়নের ৬নং জিলাদপুর গ্রামে অবস্থিত। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট এবং প্রস্ত প্রায় ১৬ ফুট। মসজিদটির দেয়ালে কোন সন বা তারিখ উল্লেখ না থাকায় প্রায় কত শত বছর পূর্বে এই মসজিদটি নির্মিত হয়েছিল তা কেউই সঠিকভাবে বলতে পারছেন না। তবে এই মসজিদের বর্তমান ইমাম সাহেব ও মসজিদ কমিটির সভাপতির সাথে কথা বলে জানা যায় যে প্রায় ৫০০ শত বছর আগে এই মসজিদটি নির্মান হতে পারে। তাদের তথ্য মতে মসজিদটি সৈয়দ শেখ সুনামদি নামের এক ব্যক্তির জমির উপর নির্মিত হয়েছিল ।
জনশ্রুতি আছে এই জমিতেই সৈয়দ শেখ সুনামদি আঁখের চাষ করতেন। একদিন সৈয়দ শেখ সুনামদি স্বপ্নে দেখেন ঐ জমিতে একটি মসজিদ করার জন্য। পরদিন ভোর বেলা ঘুম থেকে উঠে উনি দেখতে পান যে ঐ জমিটিতে তিনটি বিশালাকার গম্ভুজ বিশিষ্ঠ মসজিদ আকৃতির একটি ঘর তৈরী হয়ে আছে। পরবর্তীতে ঐ মসজিদটির বাকি নির্মান কাজ সৈয়দ শেখ সুনামদি গুড় বিক্রির টাকা দিয়ে শেষ করেন। পরে উনার নামেই সৈয়দ শেখ সুনামদি নামে মসজিদ টির নাম করন করা হয়। বর্তমানে এই মসজিদটি পশ্চিম আশিদ্রোন গাইভি মসজিদ নামেই পরিচিত। মসজিদটির কাটামোতে কোন ধরনের রড বা ইট সিমেন্ট ব্যবহার করা হয়নি। মসজিদটিনির্মাণে ব্যবহিৃত হয়েছে চুন-সুরকি। মুগল স্থাপত্য রীতিতে তৈরিকৃত এ মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ। মসজিদের ভিতরে গম্ভুজ অংশে ফুল দিয়ে নকশা করা আছে। মসজিদটিতে ২টি দরজা ও ২ টি জানালা রয়েছে। এই দরজা গুলোর উচ্চতা প্রায় ৩.৫ ফুট এবং প্রস্থ প্রায় ১.৫ ফুট। জানা যায় দরজা গুলোর উচ্চতা প্রায় ৭ ফুটের মত ছিল, মসজিদটি কোন এক সময়ে প্রাকৃতিক দূর্ঘটনা জনিত কারনে কিছুটা মাটির নিচে নেমে যায়। ভিতরে একি সাথে তিন সারিতে প্রায় ২০ জন করে ৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
প্রাচীন এই মসজিদটিতে দফায়-দফায় সংস্কার কাজ করা হয়েছে। বর্তমানে এখানে মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়াতে গাইভি মসজিদের সাথেই আর একটি একতলা বিশিষ্ঠ ঘর নির্মান করা হয়েছে। মূল মসজিদের পাশেই মহিলাদের জন্য একটি নামাজের ঘর তৈরী করা হয়েছে। মসজিদের পাশে একটি পুকুর খনন করা হয়েছে। মসজিদ পরিচালনার জন্য রয়েছে একটি কমিঠি। ঐতিহাসিক তিন গম্বুজ বিশিষ্ট গায়েবি মসজিদটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন। অনেকেই মনের ইচ্ছা পূরনের আশায় এই মসজিদে নামাজ আদায় করেন।

6

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

1 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

6 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

3 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

6 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

8 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

1 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
2