editor

প্রকাশিত: 4:08 PM, December 10, 2020

শ্রীমঙ্গলে ২৮ ছড়া ইজারার সিদ্ধান্ত

শ্রীমঙ্গলে ২৮ ছড়া ইজারার সিদ্ধান্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ২৮টি ছড়া ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ২ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোল্লা মিজানুর রহমান এক পত্রে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোকে নির্দেশনা প্রদান করেন মৌলভীবাজার জেলার ৫২টি বালুমহালের ইজারা কার্যক্রমে ২ খামপদ্ধতিতে দরপত্র আহ্বান করার।

এতে ইজারাদার ১টি খামে ইনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) ও ইনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান (ইএমপি) এবং অন্য খামে ইজারা মূল্য দাখিল করতে হবে।

এসব পরিবেশগত ছাড়পত্র যথাযত কর্তৃপক্ষের কাছে বিবেচিত হতে হবে এবং ২০১২ সালের সিলিকা বালুমহাল ইজারা প্রক্রিয়া বিধিমালা অনুসরণ করতে হবে।

গত ২২ নভেম্বর খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) একেএম ফজলুল হক এক পত্রে জেলা প্রশাসক মৌলভীবাজারকে জানান, অগ্রহায়ণ মাসের মধ্যে জেলার ৫২টি সিলিকা বালু কোয়ারি ২ বছর মেয়াদের জন্য ইজারা প্রদানের জন্য কোয়ারি এলাকা শনাক্তকরণ, স্থানীয় বাজারদর অনুযায়ী কোয়ারি ইজারামূল্য নির্ধারণের জন্য একজন প্রতিনিধি নিয়োগ করতে।

জানা যায়, দীর্ঘ চার বছর ধরে জেলার ৫২টি ছড়ার মধ্যে উপজেলার ২৮টি বালু ইজারা বন্ধ ছিল। ফলে প্রতি বছর এ খাত থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল। বিগত ২০১৬ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পরিবেশের ক্ষতি বিবেচনায় এনে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন-২৯৪৮/১৬ দায়ের করেন।

এতে শ্রীমঙ্গল উপজেলার ২৮টিসহ জেলার অন্য উপজেলার আরও ২৩টি ৫২টি ছড়ার সিলিকা বালু উত্তোলন বন্ধে আবেদন জানানো হয়েছিল।

আদালত এসব ছড়ার কোয়ারি ইজারা কেবল পরিবেশ অধিদফতর সম্পর্কিত কমিটির পরিবেশগত প্রভাব নিরূপণ করে আইন অনুযায়ী পরিবেশের ওপর প্রভাব বিবেচনায় এনে লিজ প্রক্রিয়ায় পরিবেশগত ছাড়পত্র ইনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) প্রাপ্তি সাপেক্ষে অনুমোদন দিতে বলা হয়েছিল।

কিন্তু নানা অজুহাতে পরিবেশ অধিদফতর ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো গত কয়েক বছর থেকে চিঠি চালাচালি করে সময়ক্ষেপণ করে যাচ্ছিল।  এদিকে এসব ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না। বালুকেন্দ্রিক গড়ে উঠেছিল অবৈধ সিন্ডিকেট ব্যবসা।

জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান জেলার সাত উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় ৫২ সিলিকা বালু কোয়ারি ইজারা প্রদানের মতামত চান উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে।

গত ৩ সেপ্টেম্বর তিনি ওই ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতামত নিয়ে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে পত্রে উল্লেখ করেন সিলিকা বালু গ্যাস, টাইলস, সিরামিকসসহ শিল্পকারখানায় ব্যবহৃত হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে।

কোয়ারিসমূহের ইজারা কার্যক্রম বন্ধ থাকায় একশ্রেণির লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। তা ছাড়া এসব বালু ও পলিমাটি উজান থেকে পাহাড়ি ঢলে হাইল হাওরে পতিত হয়ে হাওর ভরাট, মাছের প্রজনন নষ্টসহ জলজ উদ্ভিদের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গলের সচেতন মহল মনে করেন বালু কোয়ারি ইজারা দেয়া হলে অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি বালুকেন্দ্রিক গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে যাবে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মৌলভীবাজার মল্লিকা দে যুগান্তরকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জেলার ৫২টি সিলিকা বালু কোয়ারির ইজারা বন্দোবস্তের জন্য একজন প্রতিনিধি নিয়োগ দেয়া হয়েছে। এ ব্যাপারে কাজ চলমান রয়েছে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে বলে তিনি জানান।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির অভিনন্দন

নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ