editor
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক:
ঢাকা মহানগরীতে অনুমতি ছাড়া যেকোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ সংগঠনটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বানুমতি ছাড়া ঢাকা মহানগরীতে যেকোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ- বিজয়ের মাসে ডিএমপি কর্তৃপক্ষের এ ধরণের অগণতান্ত্রিক, জন-বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়৷ একইসঙ্গে সভা,সমাবেশ করার সাংবিধানিক অধিকার হরণ করে সংবিধান পরিপন্থী কাজ থেকে ডিএমপি কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানায়।
এতে আরও বলা হয়, আধুনিক রাষ্ট্রের অন্যতম শর্ত হলো – জনগণকে মত-প্রকাশের স্বাধীনতা প্রদান। কিন্তু বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক কর্মসূচি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ করেছে। দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, করোনা মহামারিতে সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতি, লুটপাটসহ সাম্প্রতিক সময়ের নানা অপকর্মের কারণে সরকারের প্রতি যে জনরোষ তৈরি হয়েছে সেটা রুখতেই সরকার ও প্রশাসন এমন মানবতাবিরোধী ও মৌলিক অধিকার পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছে। তাই বিজয়ের মাসে সংবিধান বিরোধী যে কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সরকার ও প্রশাসনকেও গণবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।
S/H-(Ripa-5)
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
7 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
2 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
2 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
8 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
3 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
6 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন